আজ অর্থাৎ 22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ IPL 2024 শুরু হচ্ছে। এবারও সবকটি IPL ম্যাচ Jio Cinema অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ দেখা যাবে। কিন্তু এই প্ল্যাটফর্মে ম্যাচ দেখার জন্য ইন্টারনেট প্রয়োজন। তাই এই পোস্টে এমন কিছু Jio Cricket Plan সম্পর্কে আলোচনা করা হল যেগুলি রিচার্জ করে প্রচুর পরিমাণে ডেটা পাওয়া যাবে। এছাড়াও এইসব প্ল্যানে ইন্টারনেটের পাশাপাশি ভয়েস কল ও অন্যান্য বেনিফিট পাওয়া যায়।
Jio Cricket Plan
কোম্পানির পক্ষ থেকে এই লিস্টে তিনটি প্ল্যান পেশ করা হয়েছে। এর মধ্যে একটি বেস প্ল্যান এবং বাকি দুটি ডেটা প্যাক। কোম্পানির 749 তাআ দামের প্ল্যানটি বেস প্ল্যান এবং 222 টাকা ও 49 টাকা দামের প্ল্যানগুলি ডেটা প্যাক। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলি সম্পর্কে।
| প্ল্যান | বেনিফিট | ভ্যালিডিটি |
| 749 টাকা | প্রতিদিন 2জিবি ডেটা, 20জিবি এক্সট্রা ডেটা, ফ্রি কলিং, ডেইলি 100 এসএমএস | 90 দিন |
| 222 টাকা | 50জিবি হাই স্পীড ডেটা | — |
| 49 টাকা | 25জিবি হাই স্পীড ডেটা | 1 দিন |
- জিওর 749 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে মোট 90 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 2জিবি ডেটা অর্থাৎ মোট 180GB ডেটা উপভোগ করা যায়। এর সঙ্গে এই প্ল্যানে ইউজারদের 20জিবি এক্সট্রা ডেটাও দেওয়া হয়। এছাড়া এই প্ল্যানটি রিচার্জ করে ইউজার 90 দিন পর্যন্ত যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি ভয়েস কল ও ডেইলি 100 SMS করতে পারবেন। এর সঙ্গেই জিও টিভি এবং জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্ল্যানের সঙ্গে এলিজিবল ইউজাররা আনলিমিটেড 5G ডেটাও পাবেন।
- জিওর 222 টাকা দামের প্ল্যান: কোম্পানির 222 টাকা দামের প্রিপেইড প্ল্যানে মোট 50জিবি হাই স্পীড ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের ডেটা অ্যাড অন প্ল্যান হিসেবে কাজ করে। অর্থাৎ এই প্ল্যানের ভ্যালিডিটি উপস্থিত বেস প্ল্যানের সঙ্গেই শেষ হয়ে যাবে বা সর্বোচ্চ 30 দিন পর্যন্ত থাকবে।
- জিওর 49 টাকা দামের প্ল্যান: কোম্পানির এই সস্তা প্ল্যানটিকেও ক্রিকেট প্ল্যান ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের এক দিন ভ্যালিডিটি সহ মোট 25জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে ডেটা ছাড়া অন্য কোনো সুবিধা পাওয়া যায় না। যেসব ইউজারদের ভয়েস কল ও এসএমএস প্রয়োজন তাদের অন্য কোনো বেস প্ল্যান রিচার্জ করতে হবে।
