নতুন বছরের খুশিকে আরও বাড়ানোর জন্য দেশের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি Reliance Jio কিছুদিন আগেই নিজের Happy New Year offer এর ঘোষণা করেছিল। Reliance Jio এই অফারে জিওর 2,545 টাকার প্ল্যানে এখন 336 দিনের প্ল্যানের সাথে 29 দিনের এক্সট্রা ভ্যালিডিটির অফার পেশ করেছে। অর্থাৎ জিওর 2,545 প্রিপেইড রিচার্জ প্ল্যানে এখন 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। কিন্তু 29 দিনের এক্সট্রা ভ্যালিডিটি পাওয়ার জন্য গ্রাহকদের 2 জানুয়ারি 2022 এর মধ্যে এই রিচার্জটিকে করতে হতো। কিন্তু মুকেশ আম্বানি গ্রাহকদের খুশি করে এই অফারের লাস্ট ডেট আরও বাড়িয়ে দিয়েছে। আসুন এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক এই Jio Offer কবে পর্যন্ত ভ্যালিড এবং এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে।
7 জানুয়ারি পর্যন্ত রিচার্জ করতে পারবেন
Reliance Jio কিছুদিন আগেই নিজের Happy New Year Offer পেশ করেছিল। এই অফারটিতে জিও 2,545 টাকার প্ল্যানে এখন 336 দিনের সাথে 29 দিনের একস্ট্রা ভ্যালিডিটি অফার করছে। এই রিচার্জে 29 দিনের এক্সট্রা ভ্যালিডিটি পাওয়ার জন্য লাস্ট ডেট 2 জানুয়ারি থেকে বাড়িয়ে 7 জানুয়ারি করে দেওয়া হয়েছে।
Jio Rs 2,545 প্ল্যান
Jio এর 2,545 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সুবিধা গুলির কথা বলা হলে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, ডেলি 100 এসএমএস সহ 1.5GB হাই-স্পীড ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 336 দিন, কিন্তু এই অফারটির ফলে গ্রাহকরা 29 দিনের এক্সট্রা ভ্যালিডিটি পাবে। এই হিসাব অনুযায়ী গ্রাহকরা মোট 365 দিনের ভ্যালিডিটি পাবে।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! 10 জানুয়ারি লঞ্চ হতে চলেছে Realme-এর সস্তা এবং স্টাইলিশ Realme 9i স্মার্টফোন
অর্থাৎ গ্রাহকরা এই প্ল্যানটিকে বেছে নিলে, তারা এই ক বছরে মোট 547.5GB ডেটা পাবে। কিন্তু একদিনের 1 5GB ডেলি ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেট স্পীড 64Kbps হয়ে যাবে। এর সাথেই এই প্ল্যানে Jio অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন সহ Jio TV, Jio Cinema, JioSecurity এবং JioCloud এর অ্যাক্সেস পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
