Home খবর জেনে নিন Jio এর সবচেয়ে দামী প্ল্যানের ডিটেইলস

জেনে নিন Jio এর সবচেয়ে দামী প্ল্যানের ডিটেইলস

রিলায়েন্স জিওর কাছে বিভিন্ন রেঞ্জের অনেকগুলি প্রিপেইড প্ল্যান রয়েছে। আবার ভারতে উপস্থিত সমস্ত প্রিপেইড কোম্পানির মধ্যে জিওর কাছেই রয়েছে সবচেয়ে দামী প্ল্যান। এক বছর ভ্যালিডিটির এই প্ল্যানের দাম 4,498 টাকা। অর্থাৎ একবার এই প্ল্যান রিচার্জ করলে 365 পর্যন্ত আর কোনো রিচার্জ করানোর দুশ্চিন্তা থাকবে না। চলুন দেখে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে।

জিওর 4498 টাকা দামের প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এই প্ল্যানে প্রতিদিন 2জিবি করে 5G ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 730জিবি 5G ডেটা উপভোগ করা যায়। ডেইলি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 64Kbps হয়ে যায়।

এই প্ল্যানটি রিচার্জ করলে কোম্পানির প্স থেকে দেশের যে কোনো নাম্বারে বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দেওয়া হয়। অর্থাৎ দেশের যে কোনো নেটওয়ার্কে লোকাল বা এসটিডি কলের জন্য কোনো অতিরিক্ত দাম দিতে হবে না।

জানিয়ে রাখি এটি একটি প্রায়োরিটি কাস্টোমার কেয়ার প্ল্যান। এই প্ল্যানে 14টি ওটিটি অ্যাপের অ্যাক্সেস পাওয়া যায়। এই প্ল্যানের সঙ্গে বিনামূল্যে ডিজনি+ হটস্টার, সোনীলিভ, জি5, জিও সিনেমা, প্রাইম ভিডিও সহ মোট 14টি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

পাওয়া যাবে 1 বছরের ওটিটি সাবস্ক্রিপশন

এই প্ল্যানের সঙ্গে 1 বছরের জন্য ডিজনি+ হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও রয়েছে 1 বছরের প্রাইম ভিডিও মোবাইল এডিশন ও 1 বছরের জিও সিনেমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন।

জানিয়ে রাখি সম্প্রতি জিও কিছু JioTV Premium প্ল্যান পেশ করেছে, এই প্ল্যানগুলির ডিটেইলস নিচে জানানো হল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন