রিলায়েন্স জিও চুপিসারে তাদের প্রিপেইড প্ল্যানের লিস্টে একটি নতুন প্ল্যান পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই 857 টাকা দামের প্ল্যানটি ওটিটি সাবস্ক্রিপশন সহ লঞ্চ করা হয়েছে। ওটিটি সাবস্ক্রিপশন ছাড়াও এই প্ল্যানে ভ্যালিডিটি এবং অন্যান্য বেশ কিছু বেনিফিট পাওয়া যায়। যেসব জিও ইউজার তাদের জন্য একটি নতুন ওটিটি সাবস্ক্রিপশন সহ প্রিপেইড প্ল্যানের খোঁজ করছেন তাদের জন্য এই প্ল্যানটি সুবিধার হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিওর এই নতুন প্ল্যান সম্পর্কে।
রিলায়েন্স জিওর 857 টাকা দামের প্ল্যানের বেনিফিট
857 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি কোম্পানির পক্ষ থেকে কোনো ঘোষণা ছাড়াই চুপিসারে তাদের ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই প্ল্যানে ওটিটির পাশাপাশি ফ্রি কল, এসএমএস, ডেটা এবং জিও অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে।
- এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের প্রতিদিন 2GB করে ডেটা দেওয়া হবে।
- 84 ফাইন মোট 168GB ডেটা উপভোগ করা যাবে। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 64Kbps হয়ে যায়।
- এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়। সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে ইউজাররা যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন।
- এই প্ল্যানে ডেইলি 100 ফ্রি SMS দেওয়া হচ্ছে। এই নতুন প্ল্যানে ইউজারদের ডেটা, কল ও এসএমএসের পাশাপাশি বিনোদনের সুযোগও দেওয়া হচ্ছে।
ওটিটি বেনিফিট
এই প্ল্যানের সঙ্গে Amzon Prime Video Mobile Edition এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা এই সাবস্ক্রিপশনও 84 দিন পর্যন্ত উপভোগ করা যাবে। এর সঙ্গেই এই প্ল্যানে JioTV, JioCinema ও JioCloud এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটি রিচার্জ করে বিনোদন ও সমস্ত ধরনের অন্যান্য সুবিধার পাশাপাশি 5G Welcome Offer উপভোগ করা যাবে।
আমাজন প্রাইম ভিডিও সহ জিও প্ল্যান
- জিওর 1,198 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এতে প্রতিদিন 2GB ডেটা ও 100 SMS এবং আনলিমিটেড ভয়েস কল দেওয়া হয়। এই প্ল্যানে Prime Video Mobile সাবস্ক্রিপশনের সঙ্গে সঙ্গে Disney+Hotstar, Sony LIV, ZEE5, Discovery+, JioCinema Premium, Lionsgate Play, Hoichoi, DocuBay, EPIC ON, Sun NXT, Chaupal এর মতো মোট 14টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।
- জিওর 3,227 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানটি রিচার্জ করে 365 দিন অর্থাৎ এক বছরের ভালিদিত পাওয়া যায়। এই প্ল্যানে ইউজাররা ডেইলি 2GB ডেটা এবং অতিরিক্ত 78জিবি ডেটা ফ্রি, প্রতিদিন 100 SMS এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই সমস্ত বেনিফিটের সঙ্গে এতে ইউজারদের Prime Video Mobile এডিশন, Jio TV, JioCinema এবং JioCloud এর অ্যাক্সেস দেওয়া হয়।
- জিওর 4,498 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন অর্থাৎ এক বছর। এই প্ল্যানে ইউজারদের 2GB ডেইলি ডেটা ও এক্সট্রা 18জিবি ডেটা ফ্রি, [রতিদিন 100 SMS এবং আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এই প্ল্যান রিচার্জ করে Prime Video Mobile এডিশন ছাড়াও Disney+Hotstar, Sony LIV, ZEE5, Discovery+, JioCinema Premium, Lionsgate Play, Hoichoi, DocuBay, EPIC ON, Sun NXT, Chaupal এর মতো 14টি বিভিন্ন উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যায়।
