Home খবর Airtel ও Vi ইউজারদের আকর্ষণ করার জন্য Jio এর নতুন পরিকল্পনা, মাত্র 200 টাকায় পাওয়া যাবে 90GB ডেটা ও ফ্রি ভয়েস কলসহ অন‍্যান‍্য বেনিফিট

Airtel ও Vi ইউজারদের আকর্ষণ করার জন্য Jio এর নতুন পরিকল্পনা, মাত্র 200 টাকায় পাওয়া যাবে 90GB ডেটা ও ফ্রি ভয়েস কলসহ অন‍্যান‍্য বেনিফিট

মার্কেটে আসার পর থেকেই টেলিকম কোম্পানি হিসেবে রিলায়েন্স জিও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে আসছে। কোম্পানি তাদের বিভিন্ন প্রিপেইড ও পোস্টপেইড প্ল‍্যানের দৌলতে ভারতীয় টেলিকম সেক্টরের অন‍্যান‍্য কোম্পানি যেমন বিএস‌এন‌এল, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়াকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। অন‍্যান‍্য কোম্পানির গ্ৰাহকদের নিজেদের প্রতি টানার এই প্রতিযোগিতায় রিলায়েন্স জিও এবার একটি নতুন পদক্ষেপ নিয়েছে। এটি দেখে বোঝা যাচ্ছে জিও যত বেশি সম্ভব অন‍্যান‍্য কোম্পানির গ্ৰাহকদের নিজেদের সঙ্গে যুক্ত করতে সক্রিয় হয়ে উঠেছে। কোম্পানি অন‍্য কোম্পানি থেকে নাম্বার পোর্ট করানো ইউজারদের জন্য একটি সুন্দর অফার নিয়ে এসেছে। চলুন জেনে নেওয়া যাক রিলায়েন্স জিওর এই নতুন অফার সম্পর্কে।

Jio এর নতুন অফার

আমরা আমাদের এক্সক্লুসিভ অফলাইন সোর্স থেকে খবর পেয়েছি কোম্পানি তাদের অফলাইন রিচার্জ স্টোরে এই অফার চালু করেছে। প্রথমেই জানিয়ে রাখি আপনিও যদি এই অফার উপভোগ করতে চান তবে অনলাইন রিচার্জের ক্ষেত্রে এই অফারটি পাওয়া যাবে না। এর জন্য যে কোনো রিচার্জ স্টোরে যেতে হবে।

200 টাকা দামের Jio প্ল‍্যান

বিএস‌এন‌এল, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল বা অন্য যে কোনো কোম্পানি থেকে নিজের নাম্বার জিওতে পোর্ট করালে এই অফারের সুবিধা পাওয়া যাবে। পোর্ট নাম্বার জেনারেট করিয়ে যে কোনো রিচার্জ শপে গিয়ে অন্য কোম্পানির নাম্বার জিওতে পোর্ট করাতে হবে। পোর্ট হয়ে গেলে দোকানদারকে 200 টাকা দাম দিতে হবে এবং এই 200 টাকার বিনিময়ে 2 মাসের জন্য একটি প্ল‍্যান পাওয়া যাবে।

90GB ডেটা ও ফ্রি কলিং

200 টাকা খরচ করে দুই মাসের জন্য প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে ইউজাররা প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাবেন। এছাড়া এই রিচার্জটি করে দুই মাস জিওর নাম্বারসহ যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। কোম্পানির যে কোনো প্ল‍্যানের মতোই কমপ্লিমেন্টারি জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন তো আছেই।

লাগবে না কোনো Port Fees

খুব স্বাভাবিক ভাবেই একটি কোম্পানির নাম্বার অন্য কোনো কোম্পানিতে পোর্ট করার জন্য পোর্ট ফিজ দিতে হয়। কিন্তু গ্ৰাহক আকর্ষণ করার তাগিদে কোম্পানি এই পোর্ট ফিজ তুলে নিয়েছে। অর্থাৎ এখন মাত্র 200 টাকা খরচ করেই নাম্বার পোর্ট করে জিও গ্ৰাহক হ‌ওয়া যাবে। সঙ্গে আবার উপরি হিসাবে এত বেনিফিট।

কিভাবে Jio তে নাম্বার পোর্ট করবেন?

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন