Home খবর Jio-এর বাম্পার অফার, একটা বা দুটো নয়, 8টি রিচার্জ প্ল্যানে ক্যাশব্যাক অফার দিচ্ছে Jio

Jio-এর বাম্পার অফার, একটা বা দুটো নয়, 8টি রিচার্জ প্ল্যানে ক্যাশব্যাক অফার দিচ্ছে Jio

ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থা Jio প্রায়শই এমন কিছু প্ল্যান নিয়ে হাজির হয় যে Jio এর গ্রাহকরা খুশি হয়ে যায়। এমনিতে Airtel এবং Vi এর মতো অন্যান্য বেসরকারী টেলিকম সংস্থাগুলির তুলনায় Jio এর প্ল্যানগুলো যে বেশি সস্তাই তাই নয় বরং Jio তাদের রিচার্জ প্ল্যানে অনেক বেশি সুবিধা প্রদান করে। কোম্পানি কিছুদিন আগে আরও বেশি সংখ্যক ইউজারকে আকৃষ্ট করার জন্য JioMart MahaCashback অফারটি দিয়েছিল। প্রাথমিকভাবে, এই অফারটি শুধুমাত্র কয়েকটি প্ল্যানের সাথেই দেওয়া হচ্ছিল। কিন্তু, এখন এই অফারটি পুরো 8টি রিচার্জ প্ল্যান এর সাথে দেওয়া হচ্ছে। এই পোস্টে আপনাদের এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কোন কোন প্রিপেইড রিচার্জ প্ল্যানে এই অফারটি পাওয়া যাচ্ছে, সেটাও জানাবো।

JioMart মহাক্যাশব্যাক অফার

আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি Jio তাদের 200 টাকার বেশি দামের প্ল্যানে JioMart মহাক্যাশব্যাক অফার ঘোষণা করেছিল। এবার এই অফারটি 200 টাকা থেকে 4,199 টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে।

কিভাবে পাবেন ক্যাশব্যাক?

ক্যাশব্যাক জমা হবে JioMart ওয়ালেটে, যা ভবিষ্যতে রিচার্জ বা JioMart থেকে কেনাকাটার জন্যও ব্যবহার করা যেতে পারে। ডিসকাউন্ট ছাড়াও, ব্যবহারকারীরা এই প্ল্যানের সাথে চারটি Jio অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন – যার মধ্যে আছে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud।

এই প্ল্যানগুলিতে ক্যাশব্যাক পাওয়া যাবে

  1. Jio-এর 299 টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 100টি SMS এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এতে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যাচ্ছে। সেই অনুযায়ী, এই প্ল্যানে মোট 56GB ডেটা পাওয়া যাচ্ছে।
  2. Jio-এর 666 টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 100টি SMS ছাড়াও, প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যায়। যার ভ্যালিডিটি 84 দিন। সেই অনুযায়ী, এই প্ল্যানে মোট 126GB ডেটা পাওয়া যাচ্ছে।
  3. Jio-এর 719 টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 100টি SMS ছাড়াও, প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায়। যার ভ্যালিডিটি 28 দিন। সেই অনুযায়ী এই প্ল্যানে মোট 168GB ডেটা পাওয়া যাচ্ছে।
  4. Jio-এর 2,545 টাকার প্ল্যান: এই রিচার্জে, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 100টি SMS ছাড়াও, দৈনিক 1.5 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন।এই রিচার্জে ইউজাররা মোট 504 জিবি ডেটা পাবেন।
  5. Jio-এর 2,879 টাকার প্ল্যান: Jio-এর এই রিচার্জ প্ল্যানের দাম 2,879 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এছাড়াও ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথে রিচার্জে প্রতিদিন 100টি SMS এবং আনলিমিটেড কলিং এর সুবিধাও পাওয়া যাবে।
  6. Jio-এর 2,999 টাকার প্ল্যান: কোম্পানির অন্যান্য প্ল্যানের মতো এই প্ল্যানে ইউজাররা আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন। একই সঙ্গে এই রিচার্জে প্রতিদিন 100টি SMS এবং 2.5 GB ডেটার সুবিধাও দেওয়া হচ্ছে।
  7. Jio-এর 3,199 টাকার প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানে, আনলিমিটেড কলিং, দৈনিক 100 SMS, দৈনিক 2GB ডেটা এবং অতিরিক্ত 10 GB ডেটা পাওয়া যায়৷
  8. Jio-এর 4,199 টাকার প্ল্যান: এই প্ল্যানটি এই তালিকার সবচেয়ে ব্যয়বহুল। এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা দৈনিক 3 জিবি ডেটা, 100টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।

দ্রষ্টব্য: এই সমস্ত রিচার্জ প্ল্যানগুলিতে ইউজারদের জন্য JioCinema, JioSecurity, JioTV এবং JioCloud অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এই প্ল্যানগুলির সাথে আগে JioNews-এ বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যেত, যা আর পাওয়া যায় না। এছাড়াও, এই সমস্ত প্ল্যানে ফেয়ার-ইউসেজ-পলিসির অধীনে (FUP) ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পরে, ইউজাররা 64 Kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন