সস্তা স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি আইটেল কয়েক দিন আগে দেশের অন্যতম নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি জিওর সঙ্গে হাত মিলিয়ে তাদের ফ্যানদের জন্য আকর্ষণীয় অফারের সঙ্গে সস্তা 4জি স্মার্টফোন itel A23 Pro লঞ্চ করেছিল। এবার ভারতের মার্কেটে কোম্পানি তাদের প্রথম ফিচার ফোন সিরিজ ‘ম্যাজিক’ সিরিজে 4জি ডুয়েল সিম ফিচার ফোন Magic 2 4G নামের ফোন লঞ্চ করেছে। এই ফোনে Wi-Fi Tethering এর মতো ফিচার রয়েছে। এদিকে ফোনটি মার্কেটে উপস্থিত জিওফোন এবং জিওফোন 2 কে কড়া প্রতিযোগিতায় ফেলবে বলে মনে করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক Itel Magic 2 4G Superphone এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।
Itel Magic 2 4G এর স্পেসিফিকেশন
কোম্পানির Itel Magic 2 4G ফোনটিতে 2.4 ইঞ্চির (6.1 সেন্টিমিটার) QVGA 3D কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 128 এমবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 64 জিবি পর্যন্ত বাড়ানো যায়। এছাড়া এই ফোনে এক্সক্লুসিভ কিং ভয়েস ফিচার, টেক্সট টু স্পিচ ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ইউজাররা ইনকামিং কল, ম্যাসেজ, মেনু থেকে শুরু করে ফোনবুক পর্যন্ত দেখার পাশাপাশি শুনতে পারবেন।
বহুভাষী ভারতের জন্য তৈরি Itel Magic 2 4G ফোনটি কোনো নির্দিষ্ট ভাষার সীমা ছাড়িয়ে সমস্ত আঞ্চলিক ভাষা সাপোর্ট করে। এই ফোনের ফোনবুকে 2,000 কন্ট্যাক্ট সেভ করার সুবিধা পাওয়া যায়। এছাড়া এই ফোনে দেওয়া 1,900 এমএএইচের ব্যাটারি 24 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই দিতে সক্ষম। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 2জি, 3জি, 4জি, ব্লুটুথ ভার্সন 2.0 ও ওয়াইফাই আছে।
Itel Magic 2 4G ফোনটিতে কোম্পানি ফ্ল্যাশ লাইটের সঙ্গে 1.3 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা যোগ করেছে। এছারাও এই ফোনে রেকর্ডিং, ওয়্যারলেস এফএম, কথাবার্তা রেকর্ডের জন্য অটো কল রেকর্ড ফিচার, এলইডি টর্চ, ওয়ান টাচ মিউট ও বিনোদনের জন্য 8টি প্রিলোডেড গেম আছে। ফোনটি ব্ল্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
দাম
Itel Magic 2 4G ফোনটির দাম 2,349 টআর রাখা হয়েছে। এছাড়া এই ফোনে 100 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 12 মাসের ওয়ারেন্টি এবং এক বছরের মধ্যে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
