Home খবর বিনামুক্যে পাওয়া যাবে JioCinema Premium, রিচার্জ করুন এই প্ল্যানগুলি

বিনামুক্যে পাওয়া যাবে JioCinema Premium, রিচার্জ করুন এই প্ল্যানগুলি

সম্প্রতি জিও তাদের JioCinema প্ল্যাটফর্মের জন্য দুটি নতুন প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানের প্রাথমিক দাম 29 টাকা (অফার সহ) প্রতি মাসে এবং এতে 4K রেজোলিউশন সহ বিভিন্ন শো এবং ফিল্ম উপভোগ করা যাবে। তবে জিও ইউজারদের কোম্পানির কিছু বাছাই করা প্ল্যান রিচার্জ করলে জিওসিনেমা সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই। বিনামুল্যেই সমস্ত পরিষেবা পাওয়া যাবে।

জিওর কাছে বর্তমানে চারটি এমন এন্টারটেইনমেন্ট প্ল্যান রয়েছে যেগুলি রিচার্জ করে অন্যান্য বেনিফিটের সঙ্গেই জিও সিনেমা সাবস্কিপশন পাওয়া যাবে। এই সব প্ল্যানে JioCinema প্রিমিয়াম প্ল্যানের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মের সুবিধাও পাবেন। নিচে এইসব প্ল্যানের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানানো হল।

JioCinema Premium প্ল্যান

দাম
ভ্যালিডিটি
ডেটা বেনিফিট কলিং বেনিফিট ওটিটি সাবস্ক্রিপশন
148 টাকা 28 দিন 10GB না 12 OTT সাবস্ক্রিপশন
398 টাকা 28 দিন 56GB+6GB হ্যাঁ 12 OTT সাবস্ক্রিপশন
1198 টাকা 84 দিন 168GB+18GB হ্যাঁ 14 OTT সাবস্ক্রিপশন
4498 টাকা 365 দিন 730GB+78GB হ্যাঁ 14 OTT সাবস্ক্রিপশন

 

নোট: মনে রাখতে হবে উপরোক্ত প্ল্যানগুলি রিচার্জ করলে জিওর পক্ষ থেকে একটি কুপন দেওয়া হবে, যার মাধ্যমে এক বছরের জন্য জিও সিনেমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

জিও সিনেমার নতুন প্রিমিয়াম প্ল্যানের ডিটেইলস