Home খবর Jio 5G-এর সেঞ্চুরি! লঞ্চের 100 দিনের মধ্যেই 101টি শহরে ছড়িয়ে পড়েছে Jio True 5G নেটওয়ার্ক, দেখে নিন তালিকা

Jio 5G-এর সেঞ্চুরি! লঞ্চের 100 দিনের মধ্যেই 101টি শহরে ছড়িয়ে পড়েছে Jio True 5G নেটওয়ার্ক, দেখে নিন তালিকা

Highlights

বর্তমানে ভারতের সমস্ত শহরে Reliance Jio ধীরে ধীরে তাদের 5G নেটওয়ার্ক রোলআউট করে চলেছে। এখনও পর্যন্ত দেশের 101 টি শহরে Jio 5G সার্ভিস চালু হয়ে গেছে। বর্তমানে এই শহরগুলিতে গ্রাহকদের ‘জিও ওয়েলকাম অফার’ অনুযায়ী ইনভিটিশন পাঠানো হচ্ছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে সেই ইউজারদের ফ্রিতে 1GBPS+ স্পিডে আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই বছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রামে Jio True 5G সার্ভিস লঞ্চ করে দেবে। নিচে সেইসব শহরের লিস্ট দেওয়া হল হেখানে ইতিমধ্যে 5G পরিষেবা লাইভ করে দেওয়া হয়েছে। আরও পড়ুন: 23 জানুয়ারি লঞ্চ হতে চলেছে Honda Activa ইলেকট্রিক স্কুটার, জেনে নিন ফিচার এবং দাম 

এইসব শহরে চালু হয়েছে Jio True 5G সার্ভিস

জানিয়ে রাখি ভারতে 100 শতাংশ 5G সার্ভিস পাওয়া রাজ্যের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে গুজরাত। কোম্পানি বর্তমানে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তাদের 5G সার্ভিস প্রোভাইড করে চলেছে। Jio 5G উপভোগের জন্য ইউজারদের নতুন করে SIM কার্ড নেওয়ার প্রয়োজনও নেই। কোম্পানির গ্রাহকরা তাদের 4G প্ল্যানের সঙ্গেই 5G পরিষেবা ব্যাবহার করতে পারবেন। আরও পড়ুন: মাত্র 13,499 টাকায় লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 11GB RAM সহ লো বাজেট 5G ফোন 

Jio 5G Welcome Offer

কোম্পানির পক্ষ থেকে তাদের 5G ব্যাবহারকারীদের Jio 5G Welcome অফারের মাধ্যমে 5GB ডেটা দেওয়া হচ্ছে। এই 5GB ডেটা ইউজাররা 1Gbps স্পিডে উপভোগ করতে পারবেন। সবচেয়ে বড় কথা এর জন্য কোনো অতিরিক্ত দাম দিতে হবে না। তবে কোনো ইউজার যদি কোম্পানির পক্ষ থেকে Jio 5G এর জন্য ইনভাইট না পেয়ে থাকেন সেক্ষেত্রে ইউজারদের নিজে থেকে Jio 5G উপভোগ করার জন্য ‘Welcome Offer’ এর জন্য রেজিস্টার করতে হবে। এবিষয়ে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

Jio 5G Service

Jio 5G Service শুরু হওয়ার পরেও ইউজারদের এই সার্ভিস কিভাবে অন করতে হবে তা নিয়ে বড় সমস্যার সৃষ্টি হচ্ছে। যদিও আপনিও আপনার ফোনে কোম্পানির 5G সার্ভিস অ্যাক্টিভেট করার উপায় জানতে চান তবে এখানে ক্লিক করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন