Home খবর Jio 5G স্মার্টফোন থেকে শুরু করে 5G নেটওয়ার্ক পর্যন্ত সব হবে সস্তা, 24জুন আম্বানি করতে পারে বড়ো ঘোষণা

Jio 5G স্মার্টফোন থেকে শুরু করে 5G নেটওয়ার্ক পর্যন্ত সব হবে সস্তা, 24জুন আম্বানি করতে পারে বড়ো ঘোষণা

Reliance ইন্ডাস্ট্রি বিগত দিনে ঘোষণা করেছিল যে তারা এই মাসের 24 জুনে দুপুর 2টোয় নিজের 44তম বার্ষিক বৈঠকের (এজিএম) আয়োজন করবে। সাধারণ লোক ছাড়া মার্কেটে থাকা সবার এই বছরের রিলায়েন্স এজিএম 2021 এর ঘোষনার উপরে নজর আছে। আশা করা যাচ্ছে যে এরফলে সস্তা Jio 5G ফোন, JioBook ল‍্যাপটপ আর 5G নেটওয়ার্ক সম্পর্কে জানা যাবে। অথচ কোম্পানি এখনো এই সম্পর্কিত কোনো অফিসিয়াল ঘোষণা করেনি। আসুন এক নজরে জেনে নেওয়া যাক যে এই এজিএমে লঞ্চ হতে চলা প্রোডাক্ট আর কি থাকবে সেই সম্পর্কে জেনে নিই।

জিও আর গুগলের অংশীদারি

আপনাকে মনে করিয়ে দিই যে গত বছরে Reliance Jio Google এর সাথে অংশীদারির ঘোষণা করেছিল। বিগতে দিনে সুন্দার পিচাই‌ও ইঙ্গিত থিয়েছে যে কোম্পানি ফোনে কাজ করছে। এখন Reliance AGM বেশি দেরি নেই এইজন্য আশা করা যাচ্ছে যে কোম্পানি 5G সার্ভিসের ঘোষণা করার সাথে সাথে Jio Phone 5G এর‌ও পেশ করতে পারে। আগামী Jio Phone 5G কোম্পানির পক্ষ থেকে একটি অর্থনৈতিক ফোন হবে।

শোনা যাচ্ছে যে ফোনের কাজে Reliance Jio এর সাথে টেক দিগ্গজ কোম্পানি Google অংশগ্রহণ করছে আর এই 5G ফোনটি গুগলের সাথে মিলেও বানানো হচ্ছে। বিগত দিনে সামনে আসা একটি রিপোর্ট অনুযায়ী জিও 5জি ফোনের ডেভেলপমেন্ট ওয়ার্ক পুরো হ‌ওয়ার পরে কোম্পানি এই বছর 2021 সালের দ্বিতীয় তিনমাসে এটিকে মার্কেটে সেলের জন্য পেশ করবে। অর্থাৎ Jio 5G Phone ভারতে লঞ্চ 44তম এজিএম মিটিং এই অফিসিয়ালি লঞ্চ করা যেতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই 5G Jio Phone এর দাম 2,500 টাকার আশেপাশে হতে পারে।

Jio-Google 5G phone এর স্পেসিফিকেশন্স

এখন পর্যন্ত যে লিক সামনে এসেছে সেইসব অনুযায়ী জিও 5জি ফোনে 5 ইঞ্চির থেকে বড়ো স্ক্রিন দেখা যেতে পারে। ইউজার ফ্রেন্ডলি হ‌ওয়ার জন্য এই ফোনে শর্টকাট গুগল অ্যাসিস্টেন্ট বাটন দেওয়া থাকতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড গো ওএস এ লঞ্চ হতে পারে আর এর জন্য ফোনে 2 জিবি পর্যন্ত র‍্যাম মেমরি দেওয়া যেতে পারে। আশা করা যাচ্ছে যে ফোনে মেমরি কার্ড সাপোর্ট কম করে 256 জিবি পর্যন্ত হতে পারে। আবার ভিডিও কলিং এর সুবিধা নেওয়ার জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য জিও 5জি ফোনে 3,000 এম‌এএইচ পর্যন্ত ব‍্যাটারী দেওয়া থাকতে পারে।

আসতে চলেছে Jio OS

আশা করা যাচ্ছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি 24 জুনে 44 তম AGM এ নিজের অপারেটিং সিস্টেম JioOS ও পেশ করতে পারে। এর আগে ভার্চুয়াল কন্ফারেন্স এর সময় সুন্দার পিচাই বলেছিলেন যে গুগল টেলিকম দিগ্গজের সাথে অর্থনৈতিক স্মার্টফোন আনতে চলেছে। এই অংশীদারির জন্য 33,737 কোটি টাকার বেশি টাকার নিবেশ করেছে।

Jio 5G সার্ভিস

কিছুদিন আগে মুকেশ আম্বানি একটি বয়ানে বলেছিলেন যে রিলায়েন্স জিও 2021 এর দ্বিতীয় ছয়মাসে 5জি পরিষেবার লঞ্চ করার প্রস্তুতি করছে। অথচ এর জন্য নিতিগত বদল আর প্রক্রিয়াতে দ্রুততা আনা প্রয়োজন। তিনি এও বলেছেন যে যতক্ষণ এটিকে নিতিগত রূপে সহজ আর সস্তা করা যাবে না ততক্ষণ এটিকে অ্যাক্সেস করা সম্ভব না। বলে দিই যে কিছু মাস আগে আমেরিকার সেন ডিয়াগোতে হ‌ওয়া একটি ভার্চুয়াল ইভেন্টে নিজের 5G পরিষেবার প্রদর্শন করেছিল। এই ইভেন্টের সময় রিলায়েন্স জিওর প্রেসিডেন্ট মেথিউ ওমান কোয়ালকম ইভেন্টে বলেছিলেন যে কোয়ালকম আর রিলায়েন্সের সাব্সিডিয়ারি রেডিসিস এর সাথে মিলে আমরা 5জি টেকনিকে কাজ করছি যাতে ভারতে এটি জলদিই লঞ্চ করা যায়। গত বছর 15 জুলাই রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাধারণ সভাতে রিলায়েন্স জিওর মালিক মুকেশ আম্বানি 5জি টেকনোলজির আসার ঘোষনা করেছিল। ঘরোয়া সংস্থান গুলির ব‍্যবহার করে তৈরি করা টেকনিক দেশকে দিয়ে মুকেশ আম্বানি বলেছিলেন যে এই 5G সার্ভিস মেড ইন ইন্ডিয়া হবে।

JioBook হবে লঞ্চ

রিলায়েন্সের প্রথম ল‍্যাপটপ JioBook এর কথা বলা হলে আশা করা যাচ্ছে যে অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) এ এটিকে লঞ্চ করা যেতে পারে। খবর অনুযায়ী এই ল‍্যাপটপটি বিশেষত পড়ার জন্য তৈরি। এর আগে এপ্রিল 2018 তে ইকনোমিক্স টাইমসের একটি রিপোর্টে বলা হয়েছিল যে জিওর কোয়ালকম চিপসেটের ল‍্যাপটপ আনার প্রস্তুতি চলছে। কিন্তু লেটেস্ট ডেভেলপমেন্টে ল‍্যাপটপের স্পেসিফিকেশন্স জানা গেছে।

NOTE: এইসব তথ্য লিক হ‌ওয়া খবর দেখে বলা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন