JUST CORSECA ভারতের বাজারে তাদের দুটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। কোম্পানির নতুন JC Wall Art Wireless Speaker JST 912 স্পিকারটি ইউনিক দেওয়ালে টাঙানোর জন্য আর্ট ফ্রেম হিসাবে ডিজাইন করা হয়েছে। এর সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে JC Sounddrum JST 452 TWS ইয়ারবাডসও পেশ করা হয়েছে। এতে দীর্ঘ ব্যাটারি লাইফ এবং লেটেস্ট ব্লুটুথ টেকনোলজি রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি ডিভাইসের ডিটেইলস সম্পর্কে।
যেসব ইউজাররা ঘরে লুক এবং টেকনোলজির সংযোগ ঘটিয়ে এন্টারটেইনমেন্ট পেতে চান তাদের জন্য JC Wall Art Wireless Speaker সুন্দর অপশন। এই স্পিকার দেখতে প্রিমিয়াম ওয়াল আর্টের মতো এবং এটি গণেশ, মহাদেব, কৃষ্ণ ও রাধাকৃষ্ণের ছবি সহ চারটি স্পিরিচুয়াল থীমে পেশ করা হয়েছে। সুন্দর ডিজাইনের পাশাপাশি এতে 10W সাউন্ড আউটপুট পাওয়া যাবে। একটি ঘরের ক্ষেত্রে এই আওয়াজ যথেষ্ট। এতে 1200mAh ব্যাটারি রয়েছে, ফলে এটি তার কানেক্ট না করেও ব্যাবহার করা যাবে।
কানেক্টিভিটির দিক থেকে এই স্পিকার বেশ ভার্সেটাইল। এতে ব্লুটুথের পাশাপাশি এফএম রেডিও, টিএফ কার্ড এবং ইউএসবি প্লেব্যাকের মতো বিভিন্ন অপশন রয়েছে, এর ফলে ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী মিউজিক উপভোগ করতে পারবেন। এছাড়াও এতে ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) সাপোর্ট পাওয়া যাবে, অর্থাৎ এক সঙ্গে দুটি স্পিকার পেয়ার করে দারুণ ইমার্সিভ এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রোডাক্ট ক্লটার-ফ্রি অডিও এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।
কোম্পানির JC Sounddrum TWS ইয়ারবাডসটি দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি সুন্দর এবং সস্তা অপশন। এতে 10mm ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে। এতে ক্লিয়ার ও ডিস্টর্শন-ফ্রি সাউন্ড পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এই ইয়ারবাডসে Bluetooth 6.0 টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে এতে স্টেবল কানেক্টিভিটির পাশাপাশি লো-লেটেন্সি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ভিডিও দেখা এবং গেমিঙের জন্য এই ফিচার যথেষ্ট উল্লেখযোগ্য।
ব্যাটারির দিক থেকেও JC Sounddrum ইয়ারবাডস যথেষ্ট প্রশংসনীয়। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে চার্জিং কেস সহ এতে 40 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এতে সফ্ট-টাচ কন্ট্রোল দেওয়া হয়েছে, ফলে সহজেই মিউজিক কন্ট্রোল এবং টাচ ম্যানেজমেন্ট করা যাবে। এর সঙ্গে এতে ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে, যা ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ইয়ারবাডস ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে।
কোম্পানির JC Wall Art Wireless Speaker এর দাম রাখা হয়েছে 2,999 টাকা। অপরদিকে JC Sounddrum TWS ইয়ারবাডস 799 টাকা দামে পেশ করা হয়েছে। এই দুটি প্রোডাক্টই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজন, ফ্লিপকার্ট ও গোটা দেশের বিভিন্ন অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে।
JUST CORSECA তাদের এই নতুন প্রোডাক্টগুলির মাধ্যমে অডিও সেগমেন্টে নতুন এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে। যেসব ইউজাররা ঘরের জন্য স্টাইলিশ ও ইউনিক গ্যাজেট খুঁজছেন তাদের কোম্পানির নতুন Wall Art Wireless Speaker যথেষ্ট পছন্দ হবে। অপরদিকে কম দামে JC Sounddrum ইয়ারবাডস গেমিং ও এন্টারটেইনমেন্ট প্রেমী ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠবে।
