Home খবর ফিরে এসেছে কার্বন স্মার্টফোন! 7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল সস্তা Karbonn Rebel

ফিরে এসেছে কার্বন স্মার্টফোন! 7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল সস্তা Karbonn Rebel

ভারতীয় মোবাইল কোম্পানি কার্বন আবারও দেশের মোবাইল বাজারে ফিরে এসেছে। দীপাবলির আগে কোম্পানি উৎসব পালন শুরু করে দিয়েছে এবং মার্কেটে দুটি নতুন সস্তা স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই কোম্পানি বাজারে আসায় ইউজারদের কাছে আরও নতুন বিকল্পের পথ খুলে গেছে। কোম্পানির পক্ষ থেকে Karbonn Rebel এবং Karbonn Rebel Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। প্রো মডেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Karbonn Rebel ফোনের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

Karbonn Rebel 4G ফোনের স্পেসিফিকেশন

Karbonn Rebel 4G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 ওএস ক্লিন ভার্সনে লঞ্চ করা হয়েছে। অর্থাৎ এই স্টক অ্যান্ড্রয়েড ফোনটিতে থার্ডপাটি অ্যাপ দেওয়া হয়নি এবং ব্লোটফ্রি রাখা হয়েছে। প্রসেসিঙের জন্য কার্বন ফোনে 12 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G81 প্রসেসর দেওয়া হয়েছে।

ভারতের বাজারে Karbonn Rebel 4G Smartphone ফোনটি 4GB RAM ভেরিয়েন্ট 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 1TB মেমরি কার্ড থাকতে পারে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে ফোনে 2 জেনারেশন ওএস আপগ্রেড এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই স্মার্টফোনটিতে বিল্ট ইন Google Gemini দেওয়া হয়েছে।

Karbonn Rebel 4G Smartphone ফোনটিতে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 650nits ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্র্যাচ থেকে ফোনের স্ক্রিন বাঁচানোর জন্য এতে পাণ্ডা গ্লাস প্রোটেকশন রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে।

Karbonn Rebel 4G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য
শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিকে কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন ড়ললেও খুব একটা ভুল বলা হবে না। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ইউজারদের খুশির জন্য ফোনটির বক্সের সঙ্গে চার্জার দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য Karbonn Rebel 4G স্মার্টফোনে AI রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। 80 ডিগ্রী ফিল্ড অফ ভিউ ও PDAF সাপোর্টেড এটি 5P লেন্স। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

কোম্পানির Karbonn Rebel 4G ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। একইসঙ্গে ডুয়েল সিম কানেক্টিভিটি সহ ফোনটিতে Wi-Fi এবং Bluetooth 5.0 ফিচার রয়েছে। ফোনটি আনলক এবং সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Karbonn Rebel 4G ফোনের দাম

Karbonn Rebel 4G ফোনটি 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির সিঙ্গেল ভেরিয়েন্ট 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। আগামী 4 নভেম্বর থেকে ফোনের সেল শুরু হবে এবং প্রাথমিক অফার হিসাবে ফোনটিতে 1,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ছাড় সহ Karbonn Rebel 4G ফোনটির এফেক্টিভ দাম 10,999 টাকা হবে। শপিং সাইট আমাজনের মাধ্যমে স্মার্টফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে বিক্রি করা হবে।