Home খবর ভারতে লঞ্চ হল Karbonn Rebel Pro, আজ থেকে শুরু হবে 64MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ এই স্মার্টফোনের সেল

ভারতে লঞ্চ হল Karbonn Rebel Pro, আজ থেকে শুরু হবে 64MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ এই স্মার্টফোনের সেল

আবারও ভারতীয় মোবাইল ব্র্যান্ড Karbonn তাদের নতুন Karbonn Rebel Pro স্মার্টফোনের সঙ্গে ভারতের বাজারে ফিরেছে। এই ফোনের পাশাপাশি Karbonn Rebel ফোনটিও লঞ্চ করা হয়েছে। আমরা এই পোস্টের মাধ্যমে Karbonn Rebel Pro ফোনের সম্পর্কে আলোচনা করব। শপিং সাইট আমাজনে ফোনটি লিস্টেড হয়েছে। 4 নভেম্বর থেকে ফোনটির সেল শুরু হবে। এই স্মার্টফোনে 64MP অটোফোকাস রেয়ার ক্যামেরা,16MP সেলফি ক্যামেরা এবং 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Karbonn Rebel Pro স্মার্টফোনের দাম এবং সমস্ত স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Karbonn Rebel Pro ফোনের স্পেসিফিকেশন

Karbonn Rebel Pro স্মার্টফোনে 6.7 ইঞ্চির HD+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 720nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে ইউজাররা স্ক্রলিং এবং অন্যান্য কাজের সময় ফাস্ট এক্সপেরিয়েন্স পাবেন।

ফোনটিতে 2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G81 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Karbonn Rebel Pro ফোনটিতে 64MP অটোফোকাস প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই AI ফিচার এবং আলাদা-আলাদা শুটিং মোড সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Karbonn Rebel Pro ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে
20W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্সের সঙ্গে 20W চার্জার এবং USB Type-C কেবল দেওয়া হবে।

Karbonn Rebel Pro ফোনটি Android 16 কাজ করতে সক্ষম। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব জিরো ব্লোটওয়্যার। অর্থাৎ আগেই থেকেই ফোনটিতে কোনো থার্ড পাটি অ্যাপ ইন্সটল করা থাকবে না। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া ফোনে ডুয়েল সিম সাপোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। কোম্পানির ফোনে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং সিকিউরিটি প্যাচ দেওয়া হবে বলে জানা গেছে।

Karbonn Rebel Pro ফোনের দাম এবং সেল

Karbonn Rebel Pro ফোনটি 14,999 টাকা MRP সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 12,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 1,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফারের পর ফোনটির নেট এফেক্টিভ প্রাইস 11,499 টাকা হবে। 4 নভেম্বর থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটির সেল শুরু হবে।

Karbonn Rebel Pro স্মার্টফোনটিতে 120Hz ডিসপ্লে, 64MP ক্যামেরা, 6,000mAh ব্যাটারি এবং ক্লিন Android 16 সফটওয়্যারের মতো ফিচার রয়েছে। যারা কম বাজেটে বড় ব্যাটারি এবং 4G সহ স্মার্টফোন খুজছেন, তাদের জন্য Karbonn Rebel Pro স্মার্টফোনটি ভালো বিকল্প হয়ে উঠবে।