ইন্ডিয়ান মোবাইল ব্র্যান্ড Lava ভারতীয় ইউজারদের জন্য একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি Lava Blaze Curve 5G নামে পেশ করা হয়েছে। এই ফোনটি ভারতের মার্কেটে উপস্থিত বিভিন্ন চীনা স্মার্টফোনগুলিকে সমস্ত দিক থেকে টক্কর দিতে সক্ষম। এই ফোনে 8GB র্যাম + 256জিবি স্টোরেজ, কার্ভ ডিসপ্লে, সুন্দর ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মতো বিভিন্ন দারুণ ফিচার রয়েছে। চলুনবিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
Lava Blaze Curve 5G এর দাম এবং সেল
- লাভা তাদের কার্ভ স্মার্টফোন Lava Blaze Curve 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে বাজারে পেশ করেছে।
- এই ফোনের 8GB র্যাম + 128GB স্টোরেজ মডেলটির দাম মাত্র 17,999 টাকা রাখা হয়েছে। এছাড়া এই ডিভাইসের 256GB ভেরিয়েন্টটির দাম মাত্র 18,999 টাকা।
- আগামী 11 মার্চ দুপুর 12:00টা থেকে আমাজন, লাভা ই-স্টোর, এবং অন্যান্য রিটেল আউটলেটের মাধ্যমে এই ফোনটির সেল শুরু হবে।
Lava Blaze Curve 5G এর ডিজাইন
Lava Blaze Curve 5G ফোনে কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল-ক্যামেরা মডিউল রয়েছে। ভলিউম কন্ট্রোল এবং পাওয়ার বাটন ফোনের ডান দিকে অবস্থিত। এই ফোনে স্টেরিও স্পিকার সেটআপ যোগ করা হয়েছে, ফোনটিতে ওপরের এবং নীচের প্যানেলে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। ফোনটি ব্ল্যাক এবং গ্রীন কালারে লঞ্চ করা হয়েছে।
Lava Blaze Curve 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: লাভা তাদের Lava Blaze Curve 5G ফোনে 6.67 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে যোগ করেছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2400×1080 পিক্সেল রেজোলিউশন এবং 800 নিট পর্যন্ত ব্রাইটনেস রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ভারতের সবচেয়ে সস্তা কার্ভড ডিসপ্লে সহ ফোন।
প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ডিভাইসে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7050 অক্টা কোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: কোম্পানি তাদের Lava Blaze Curve 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। এতে পর্যন্ত 8জিবি LPPDR5 র্যাম + 256জিবি পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে পারফরম্যান্স বাড়ানোর জন্য এতে 8জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্টও রয়েছে।
ক্যামেরা: Lava Blaze Curve 5G-তে ফটোগ্রাফির জন্য রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য 13-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Lava Blaze Curve 5G ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, ব্যাটারি সেভার মোড, ইউটিউব ব্যাকগ্রাউন্ড স্ট্রিম, ডলবি অ্যাটমস সাপোর্ট এবং অন্যান্য বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে।
কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ v5.2, ওটিজি সাপোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ফিচারগুলি পাওয়া যায়।
অপারেটিং সিস্টেম: Lava Blaze Curve 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে কোম্পানি 3 বছর সিকিউরিটি আপডেট দেবে। অর্থাৎ এতে অ্যান্ড্রয়েড 14 এবং 15 আপডেটও পাওয়া যাবে।
