আজ Lava ভারতের বাজারে তাদের নতুন Lava Bold N1 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি সবচেয়ে কম দামে ট্রু 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটির দাম অফার সহ মাত্র 6,749 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটির উদ্দেশ্য কোম্পানি কম দামে ইউজারদের 5জি ফিচার উপভোগ করাতে চেয়েছে। এই স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি, 90Hz ডিসপ্লে, প্রিমিয়াম ডিজাইন এবং ক্লিন Android 15 এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।
Lava Bold N1 5G স্মার্টফোনটি Champagne Gold এবং Royal Blue মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট এবং 20:9 অ্যাস্পেক্ট রেশিও সাপোর্টেড 6.75 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ফলে অসাধারণ ভিজুয়াল উপভোগ করা যাবে। এই স্মার্টফোনটিতে প্রিমিয়াম ফিনিশ, 8.2mm স্লিম প্রোফাইল এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং যোগ করা হয়েছে, যা এই প্রাইস রেঞ্জে স্মার্টফোনটিকে আকর্ষণীয় করে তোলে। একইসঙ্গে সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে।
প্রসেসিঙের জন্য Lava Bold N1 5G স্মার্টফোনটিতে UNISOC T765 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।এই স্মার্টফোনটি 4GB RAM সহ 4GB ভার্চুয়াল RAM সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 64GB এবং 128GB স্টোরেজ সাপোর্ট করে। এই স্টোরেজ 1TB পর্যন্ত এক্সটেন্ড করা যায়। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Bold N1 5G স্মার্টফোনটিতে 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে, যা পোট্রেট, নাইট, প্রো এবং স্লো মোশানের মতো ফিচারের পাশাপাশি @30fps স্পীডে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এই 10,000 টাকার চেয়েও কম দামের স্মার্টফোনে এই ফিচার দেখা যায় না। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে ফ্ল্যাশ সাপোর্টেড 5MP ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Lava Bold N1 5G স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ করার জন্য USB Type-C পোর্টের পাশাপাশি 10W চার্জিং এবং 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 30 ঘন্টা পর্যন্ত টক টাইম এবং 10 ঘন্টারও বেশি সময় পর্যন্ত YouTube প্লেব্যাক দিতে সক্ষম। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল সিম (5G+5G) সাপোর্ট, Wi-Fi, Bluetooth 4.2, OTG এবং NFC এর মতো ফিচার সাপোর্ট করে। কাস্টমার সার্ভিসের কথা মাথায় রেখে কোম্পানির পক্ষ থেকে Bold N1 5G স্মার্টফোনের ইউজাররা ঘরে বসেই ফ্রি সার্ভিস পাবে বলে জানানো হয়েছে। এটি পুরো দেশ জুড়ে জারি করা হয়েছে। একইসঙ্গে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।
Lava Bold N1 5G স্মার্টফোনটির 4GB+64GB স্টোরেজ ভেরিয়েন্ট 7,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। তবে 750 টাকার ব্যাঙ্ক অফার সহ স্মার্টফোনটি মাত্র 6,749 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে 4GB+128GB স্টোরেজ অপশনের দাম 7,999 টাকা, জা অফার সহ 7,249 টাকা দামে কেনা যাবে। Amazon এর Great Indian Festival আর্লি ডিলের মাধ্যমে এই স্মার্টফোনটির সেল শুরু হবে। একইসঙ্গে ভারতে বিভিন্ন রিটেইল আউটলেটগুলির মাধ্যমে সেল করা হবে।
Lava Bold N1 5G ফোনটি কম দাম, ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স এবং 4K ভিডিও রেকর্ডিং ফিচার সহ একটি দারুণ অপশন। যারা বাজেট রেঞ্জে 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ অপশন। এই স্মার্টফোনটি ভারতের বাজারে উপস্থিত iQOO Z10 Lite, Tecno Pop 9 5G এবং Infinix Hot 60i 5G স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই সমস্ত স্মার্টফোনগুলি প্রায় একই প্রাইস রেঞ্জে এবং এতে 5G সাপোর্ট করে। তাই যেসব ইউজাররা 5G স্মার্টফোন চাইছেন, সেইসব ইউজাররা Lava Bold N1 5G স্মার্টফোনটির পাশাপাশি উপরোক্ত স্মার্টফোনগুলি সম্পর্কে চিন্তা করতে পারেন।
