Home খবর ভারতের বাজারে লঞ্চ হল কম দামে গেমিং Lava Play Ultra 5G স্মার্টফোন, জেনে নিন দাম 

ভারতের বাজারে লঞ্চ হল কম দামে গেমিং Lava Play Ultra 5G স্মার্টফোন, জেনে নিন দাম 

ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারী ব্র্যান্ড লাভা তাদের গেমিং Lava Play Ultra 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের প্রথম গেমিং স্মার্টফোন হিসাবে এটি পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা মাত্র 13,999 টাকা দামের স্মার্টফোনে দুর্দান্ত ফিচার পাওয়া যাবে। লাভা ভারতের ইউজারদের কম দামে দারুণ অপশন দেওয়া উদ্দেশ্যে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে বলে মনে করা হচ্ছে। এই স্মার্টফোনটিতে Dimensity 7300 প্রসেসর, 8GB RAM, 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারির মতো ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক স্মার্টফোনের দাম, সেল এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Lava Play Ultra 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 6GB+128GB স্টোরেজ অপশন 14,999 টাকা এবং 8GB+128GB স্টোরেজ অপশন 16,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনের দুটি ভেরিয়েন্টেই ICICI, SBI, HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 25 আগস্ট থেকে আমাজন ইন্ডিয়া মাধ্যমে স্মার্টফোনটির সেল শুরু হবে।

Lava Play Ultra 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ ফ্ল্যাট  AMOLED প্যানেল রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 100% DCI-P3 কালার গামুট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটিতে 16.7 মিলিয়ন কালার এবং 10-ফিঙ্গার মাল্টি টাচ রয়েছে, এর সাহায্যে গেমিং কন্ট্রোল আরও স্মুথ হয়ে উঠবে। একইসঙ্গে অলিওফোবিক কোটিং দীর্ঘ সেশন চলাকালীন স্ক্রিন পরিষ্কার রাখতে সাহায্য করবে। স্মার্টফোনটি Arctic Frost এবং Arctic Slate এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে স্মার্টফোনটি সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Lava Play Ultra স্মার্টফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 7 লক্ষের বেশি AnTuTu স্কোর পেয়েছে। এই স্মার্টফোনটিতে MediaTek HyperEngine ফিচার রয়েছে, যা 20% চেয়ে বেশি FPS, দারুণ ভিজুয়াল এবং ব্যাটারি এফিসিয়েন্সি দিতে সক্ষম। তবে স্মার্টফোনটিতে 6GB+6GB ভার্চুয়াল এবং 8GB+8GB ভার্চুয়াল RAM ভেরিয়েন্ট সহ 128GB UFS 3.1 স্টোরেজ ফিচারে লঞ্চ করা হয়েছে। এই স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে লাভা দুর্দান্ত লেন্স ব্যাবহার করেছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 64MP Sony IMX682 প্রাইমারি সেন্সর এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরাতে Night Mode, HDR, Portrait, Panorama, Slow Motion, Time Lapse, Pro Video, Dual View Video, AR Stickers এবং Macro Mode এর মোড সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5000mAh এর Li-Polymer ব্যাটারি দেওয়া হয়েছে এবং  দ্রুত চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি মাত্র 83 মিনিটে 0 থেকে 100% চার্জ হতে সময় নিয়েছে এবং প্রায় 45 ঘন্টা টক টাইম, 510 ঘন্টা স্ট্যান্ডবায় টাইম ও 650 মিনিট পর্যন্ত YouTube স্ট্রিমিং উপভোগ করা যাবে। কানেক্টিভিটির জন্য Play Ultra 5G স্মার্টফোনটিতে ডুয়েল সিম (5G+5G) সাপোর্ট, Wi-Fi 6, Bluetooth 5.2, OTG এবং USB Type-C পোর্টের মতো ফিচার রয়েছে। স্মার্টফোনটিতে দারুণ সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে।

ব্র্যান্ডের পক্ষ থেকে স্মার্টফোনটি সেল হওয়ার পর Free Service দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে। দেশ জুড়ে এই পরিষেবা জারি করা হবে। এছাড়া Lava Play Ultra স্মার্টফোনটি ক্লিন, ব্লোটওয়্যার-ফ্রি এবং অ্যাড-ফ্রি Android 15 সহ কাজ করবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে দুই বছরের Android OS আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত Redmi 15 5G, POCO M7 Plus 5G এবং iQOO Z10x এর মতো স্মার্টফোনগুলি রয়েছে, এগুলিও গেমিং এবং পারফরমেন্সের দিক দিয়ে ভালো অপশন হতে পারে। তবে লঞ্চ হওয়া Lava Play Ultra 5G স্মার্টফোনটি দুর্দান্ত পারফরমেন্স, ক্লিন সফটওয়্যার, ফ্রি Free Service এর দিক দিয়ে ইউজারদের জন্য একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে।

যেসব ইউজাররা কম বাজেট রেঞ্জে গেমিঙের জন্য ভারতের ব্র্যান্ডের স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য Lava Play Ultra 5G স্মার্টফোনটি একটি অপশন হতে পারে। এই স্মার্টফোনের রিভিউ জানার জন্য এই বিষয়ে নতুন পোস্টের অপেক্ষা করুন।