Home খবর 7 হাজার টাকার চেয়ে কম দামে ভারতে লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ LAVA Shark 2

7 হাজার টাকার চেয়ে কম দামে ভারতে লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ LAVA Shark 2

কিছু দিন আগেই লাভা অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল কোম্পানি শীঘ্রই ভারতে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন হিসাবে LAVA Shark 2 পেশ করতে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। মাত্র 7 হাজার টাকার চেয়েও কম দামের LAVA Shark 2 ফোনের সেল শুরু হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি বিশেষভাবে অফলাইন মার্কেটের জন্য পেশ করা হয়েছে, যা রিটেইল স্টোর এবং অফলাইন মোবাইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

LAVA Shark 2 ফোনটি 6,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনে 4GB RAM + 64GB Storage রয়েছে। এই ফোনে 4GB Virtual RAM ফিচার যোগ করা হয়েছে, ফলে এতে মোট 8GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। কোম্পানির এই সস্তা ফোনটির সঙ্গে Free Home Service পর্যন্ত পাওয়া যাবে।

মনে করিয়ে দিই এই বছর মে মাসে ভারতে মাত্র 7,999 টাকা দামে Lava Shark 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। কোম্পানির এই নতুন 4G ফোনটি 5G মডেলের চেয়ে সস্তা। LAVA Shark 2 4G ফোনটি Aurora Gold এবং Eclipse Gray কালার অপশনে লঞ্চ করা হয়েছে। আগেই বলা হয়েছে ফোনটি আমাজন বা ফ্লিপকার্টের বদলে অফলাইন মার্কেটের মাধ্যমে সেল করা হবে।

LAVA Shark 2 ফোনটির লুক অনেকটা iPhone 16 Pro Max এর মতো। এই নতুন ফোনটির ব্যাক প্যানেলে আইফোনের মতো স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে এবং এতে তিনটি ক্যামেরা সেন্সর ও একটি এল‌ইডি ফ্ল্যাশ যোগ করা হয়েছে। ক্যামেরা সেন্সরগুলির প্লেসমেন্ট iPhone 16 Pro Max এর মতো হলেও, ফ্ল্যাশ কিছুটা আলাদাভাবে অবস্থিত। এই ক্যামেরা সেট‌আপে 50MP AI ক্যামেরা রয়েছে।

LAVA Shark 2 ফোনে ‘ইউ’ শেপের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে যোগ করা হয়েছে এবং স্ক্রিনের চারদিকে কিছুটা বেজল রয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প্যানেলে সিম স্লট অবস্থিত। এক‌ইভাবে নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্ৰিল এবং 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে।

LAVA Shark 2 ফোনটিতে Unisoc T7250 চিপসেট রয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 375,000 AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনটি পিওর Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে কোনো ব্লোট‌ওয়্যার নেই।

আগেই বলা হয়েছে এই ফোনে 4GB virtual RAM টেকনোলজি দেওয়া হয়েছে। LAVA Shark 2 ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই রেঞ্জের ফোনে এত বেশি রিফ্রেশ রেট নিঃসন্দেহে যথেষ্ট প্রশংসনীয়, এর ফলে ভালো স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য LAVA Shark 2 ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে IP54 রেটিং যোগ করা হয়েছে। লেটেস্ট Samsung Galaxy F07 সহ Moto G06 Power ফোনগুলির সঙ্গে নতুন Lava Shark 2 ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে।