Home খবর ভারতের বাজারে লঞ্চ হল Lava Virat Curve 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 120Hz কার্ভড AMOLED ডিসপ্লে, জেনে নিন ফিচার

ভারতের বাজারে লঞ্চ হল Lava Virat Curve 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 120Hz কার্ভড AMOLED ডিসপ্লে, জেনে নিন ফিচার

Lava তাদের নতুন Lava Virat Curve 5G স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে। কোম্পানির ফোনটি কার্ভড AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7100 প্রসেসর এবং 6000mAh বড় ব্যাটারি সহ পেশ করা হয়েছে। ফোনটিতে ক্লিন Android 16 OS, 3D কার্ভড AMOLED ডিসপ্লে, প্রিমিয়াম ভেগান লেদার ফিনিশ, রেয়ার মিনি স্ক্রিন, Vayu AI এবং অ্যাডভান্স ক্যামেরার মতো ফিচার দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক Virat Curve 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Lava Virat Curve 5G ফোনের দাম এবং সেল ডিটেইলস

ভারতের বাজারে Lava Virat Curve 5G ফোনটি প্রাথমিক 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এটি ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম। 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7 টা থেকে ফোনটি শপিং সাইট Flipkart এর মাধ্যমে সেল করা হবে। ফোনটি Heritage Indigo, Makrana Ivory এবং Ellora Slate কালার অপশনে কেনা যাবে। সবচেয়ে বড় কথা প্রথম দিনে ফোনটি 19,999 টাকা দামে সেল করা হবে। অর্থাৎ 4,000 টাকার কার্ড অফার পাওয়া যাবে।

Lava Virat Curve 5G ফোনের স্পেসিফিকেশন

Lava Virat Curve 5G ফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনে 2400×1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 394 PPI রয়েছে। ফোনের ডিসপ্লেতে 1.07 বিলিয়ন কালার এবং 100% DCI-P3 কালার গামুট যোগ করা হয়েছে।

Lava Virat Curve 5G ফোনের স্ক্রিনে 800 নিটস HBM ব্রাইটনেস এবং 1100 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে বিভিন্ন ধরনের লাইট এফেক্টের মধ্যেও স্ক্রিন খুব সহজেই ব্যাবহার করা যাবে।

প্রসেসিঙের জন্য Lava Virat Curve 5G ফোনটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 8 লক্ষের চেয়েও বেশি AnTuTu বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। ফোনে 6GB LPDDR5 RAM দেওয়া হয়েছে, এর ফলে 6GB ভার্চুয়াল RAM এর মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়া ফোনে 128GB UFS 2.2 স্টোরেজ ফিচার রয়েছে।

Lava Virat Curve 5G ফোনটি Android 16 সহ রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে ক্লিন Android এবং ব্লোটওয়্যার, বিজ্ঞাপন এবং নোটিফিকেশন ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এছাড়া ফোনে 2 বছরের OS এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য Lava Virat Curve 5G ফোনের রেয়ার প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে Sony IMX752 সেন্সর এবং EIS (ইলেক্ট্রনিক ইমেজ স্টেবলাইজেশন) সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ফ্ল্যাশ সাপোর্টেড 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্মার্টফোনে 2K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে।

এই ক্যামেরাতে নাইট মোড, AI, HDR, পোট্রেট, প্যানোরমা, স্লো মোশান, ডকিউমেন্ট কারেকশন, টাইম ল্যাপ্স, প্রো মোড, প্রো ভিডিও, Google Lens এবং ডুয়েল ভিউ ভিডিওর মতো ফিচার যোগ করা হয়েছে।

Lava Virat Curve 5G ফোনটিতে 6000mAh এর Li-Polymer ব্যাটারি দেওয়তা হয়েছে। ফোনটিতে 45W চার্জিং ফিচার সাপোর্ট করে। তবে ফোনের বক্সে 33W চার্জার দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে ফোনটি 0 থেকে 100 শতাংশ চার্জ হতে প্রায় 92 মিনিট লাগবে। এছাড়া ফোনটিতে 55 ঘন্টার টক টাইম এবং 720 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। তবে 660 মিনিট YouTube প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

Lava Virat Curve 5G ফোনটির ওজন 184 গ্রাম এবং থিকনেস 8.55mm রাখা হয়েছে। অন্যদিকে ফোনটির ডায়মেনশন 162.26×73.51×8.55mm। মজবুতির জন্য ফোনে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং দেওয়া হয়েছে।

Lava Virat Curve 5G ফোনে ডুয়েল সিম (5G + 5G), Wi-Fi 5, Bluetooth 5.4 এবং USB Type-C পোর্ট রয়েছে। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এছাড়া ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে GPS, Beidou, Glonass, QZSS ও Galileo নেভিগেশন সিস্টেম সাপোর্ট করে।

Lava Virat Curve 5G ফোনের বক্সে USB Type-C কেবল, 33W চার্জার, সিম ইজেক্টার পিন এবং প্রিমিয়াম ব্যাক কভার দেওয়া হবে। ফোনটিতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং অ্যাক্সেসরিজের ক্ষেত্রে 6 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে। এই প্রাইস রেঞ্জে Lava Virat Curve 5G ফোনটি একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। বাজেট রেঞ্জে ফোনটি Oppo, realme, Vivo এবং iQOO ব্র্যান্ডের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।