Home খবর মাত্র 6099 টাকা দামে লঞ্চ হল Lava Yuva Smart 2 স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং ক্লিন Android 15 Go

মাত্র 6099 টাকা দামে লঞ্চ হল Lava Yuva Smart 2 স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং ক্লিন Android 15 Go

ভারতের বাজারে Lava তাদের জনপ্রিয় Yuva Smart সিরিজের স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে চলেছে। ভারতে স্মার্টফোনটি Lava Yuva Smart 2 নামে লঞ্চ করা হয়েছে। যারা প্রথম স্মার্টফোন কেনার কথা ভাবছেন, কোম্পানির পক্ষ থেকে তাদের কথা মাথায় রেখে স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। এই স্মার্টফোনটি প্রিমিয়াম ডিজাইন এবং ফিচার সহ মাত্র 6,099 টাকা দামে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Yuva Smart 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Lava Yuva Smart 2 স্মার্টফোনটিতে 17.13cm (6.75-ইঞ্চির) HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে স্মুথ স্ক্রলিং, ব্রাউজিং এবং ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে। একইসঙ্গে এতে প্রিমিয়াম গ্লাস ব্যাক এবং স্টাইলিশ ক্যামেরা প্যানেল দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য Yuva Smart 2 স্মার্টফোনটিতে UNISOC SC9863a অক্টা-কোর প্রসেসর যোগ করা হয়েছে। এই স্মার্টফোনে 3GB RAM + 3GB ভার্চুয়াল RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Lava Yuva Smart 2 স্মার্টফোনটিতে 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা আপ-ডে-লাইট এবং ইনডোর উভয় ক্ষেত্রেই ক্লিয়ার এবং ডিটেইলস ইমেজ তুলতে সক্ষম। ক্য্যামেরা সিস্টেমে পোর্ট্রেট, প্যানোরামা, এইচডিআর, বিউটি মোড, নাইট মোড, টাইম ল্যাপ্স এবং স্লো মোশনের মতো ফিচার রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Lava Yuva Smart 2 স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিঙের জন্য এতে USB Type-C পোর্ট এবং 10W চার্জিং ফিচার যোগ করা হয়েছে। Lava Yuva Smart 2 স্মার্টফোনটি Android 15 Go Edition সহ লঞ্চ করা হয়েছে। এখানে ব্লোটওয়্যার-ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইসঙ্গে সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।

Lava এর পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মার্টফোনের সঙ্গে ঘরেই ফ্রি সার্ভিস দেওয়া হবে। অর্থাৎ ইউজাররা যেকোনো সমস্যা ঘরে বসেই সার্ভিস পেয়ে যাবে। একইসঙ্গে কোম্পানির রিটেইল আউটলেটেও কাস্তমার সার্ভিস দেওয়া হবে।

ভারতের বাজারে Lava Yuva Smart 2 স্মার্টফোনটি মাত্র 6,099 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির সমস্ত রিটেইল স্টোরের মাধ্যমে Lava Yuva Smart 2 স্মার্টফোনটি সেল করা হবে। স্মার্টফোনটি Crystal Gold এবং Crystal Blue কালার অপশনে পেশ করা হয়েহে। এই দামের রেঞ্জে Lava Yuva Smart 2 স্মার্টফোনটি Itel A90, Infinix Smart 10 এবং realme Narzo N55 স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হতে পারে। তবে নতুন স্মার্টফোনটি ক্লিন অ্যান্ড্রয়েড এবং ফ্রি সার্ভিসের দিক দিয়ে এগিয়ে রয়েছে।

যারা 7,000 টাকা কম বাজেট রেঞ্জে বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং ক্লিন ওএস সহ স্মার্টফোন চাইছেন, তাদের জন্য Lava Yuva Smart 2 স্মার্টফোনটি একটি ভালো অপশন। যেসব ইউজাররা আরও ভালো পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা অন্যান্য অপশন দেখতে পারেন।