টেক কোম্পানি ইনফিনিক্স কয়েক দিন আগে ভারতে তাদের নতুন ডিভাইস স্মার্ট 2 লঞ্চ করে যা মাত্র 5,999 টাকার বিনিময়ে কেনা যায়। আজ আবার ইনফিনিক্স দেশে তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ইনফিনিক্স নোট 5 পেশ করা হয়েছে যা বেজল লেস ডিসপ্লের সঙ্গে পাওয়ারফুল ব্যাটারী সাপোর্ট করে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে যা আগামী 31শে আগস্ট থেকে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
ইনফিনিক্স নোট 5 ফোনটিতে ট্রেন্ডে চলা 18:9 আসপেক্ট রেশিওসহ বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2160 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে অ্যান্ড্রয়েড ওয়ান এডিশনসহ পেশ করা হয়েছে অর্থাৎ এতে গুগলের পরবর্তী সমস্ত অ্যান্ড্রয়েড আপডেট সবার আগে পাওয়া যাবে। এতে 2.0 গিগাহার্টসের ক্লক স্পীড প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি23 চিপসেপ রান করে।
ইনফিনিক্স নোট 5 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। একটি 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি সাপোর্ট করে। অপরটিতে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি দেওয়া হয়েছে। দুটি ভেরিয়েন্টেই স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
ইনফিনিক্স নোট 5 একটি ডুয়েল সিম ফোন এবং এর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের দুটি সিমেই 4জি ভোএলটিই নেটওয়ার্ক সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব্যাকআপের জন্য 4,500 এমএএইচ ব্যাটারী আছে যা এআই পাওয়ার ম্যানেজমেন্টযুক্ত। ফোনটির 3 জিবি র্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 4 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম 11,999 টাকা রাখা হয়েছে।
আগামী 31শে আগস্ট ইনফিনিক্স নোট 5 ফ্লিপকার্ট থেকে এক্সক্লুসিভ সেলের মাধ্যমে কেনা যাবে। ফোনটি আইস ব্লু, বর্লিগ গ্ৰে ও মিলান ব্ল্যাক কালার ভেরিয়েন্টে কেনা যাবে।
