Lyne Originals তাদের অডিও প্রোডাক্টের পরিধি বিস্তার করে নতুন Blaster Series Jukebox 18 Pro Wireless Speaker লঞ্চ করেছে। এই স্পিকার কোম্পানির Startup সিরিজের অধীনে পেশ করা হয়েছে। যেসব ইউজাররা দুর্দান্ত সাউন্ড,কারাওকে এবং সুন্দর কানেক্টিভিটি অপশন সহ স্পিকার পছন্দ করেন মূলত তাদের জন্য এই নতুন স্পিকার লঞ্চ করা হয়েছে। ঘরোয়া পার্টি, ফ্যামিলি গ্যাদারিং, আউটডোর সেলিব্রেশন এবং ছোটখাটো ইভেন্টের জন্য এটি আদর্শ। নিচে এই স্পিকার সম্পর্কে বিস্তারিত জানানো হল।
50W সাউন্ড আউটপুট এবং ডুয়েল স্পিকার ড্রাইভার
Lyne Blaster Series Jukebox 18 Pro স্পিকারে 50W অডিও আউটপুট পাওয়া যাবে। এতে ডুয়েল 4-ইঞ্চির স্পিকার ড্রাইভার দেওয়া হয়েছে, যা সুন্দর বেস ও ক্লিয়ার সাউন্ড দিতে সক্ষম। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.4 রয়েছে, ফলে ফাস্ট ও স্টেবল কানেকশন পাওয়া যাবে।
এই স্পিকারে True Wireless Stereo (TWS) ফিচার যোগ করা হয়েছে, ফলে ইউজাররা দুটি Jukebox 18 Pro স্পিকার এক সঙ্গে পেয়ার করতে পারবেন এবং বেশি ওয়াইড স্টেরিও সাউন্ড উপভোগ করতে পারবেন।
RGB লাইটিং এবং ওয়্যারলেস মাইক্রোফোন
সুন্দর অডিওর পাশাপাশি এই স্পিকারে ডায়নামিক RGB লাইটিং এফেক্ট দেওয়া হয়েছে, যা মিউজিকের সঙ্গে সিঙ্ক হয়ে পার্টি অ্যাটমস্ফিয়ার আরও সুন্দর করে তোলে। এই স্পিকারের সঙ্গে একটি ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে। এই মাইক্রোফোন ইউএসবি টাইপ সি চার্জিং সাপোর্ট করে। কারাওকে, অ্যানাউন্সমেন্ট ও বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে এটি ব্যাবহার করা যেতে পারে।
Lyne Blaster Series Jukebox 18 Pro স্পিকারে LED ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে প্লেব্যাক ও ডিভাইস স্ট্যাটাস সহজেই দেখা যায়। এই স্পিকারে রিচার্জেবল ব্যাটারি রয়েছে, ফলে পাওয়ার কানেকশন ছাড়াও অনায়াসে মিউজিক প্লেব্যাক করা যাবে। Lyne Jukebox 18 Pro স্পিকারে বিভিন্ন প্লেব্যাক ও কানেক্টিভিটি অপশন রয়েছে। এতে USB, TF কার্ড, AUX, FM রেডিও এবং মাইক্রোফোন ইনপুট দেওয়া হয়েছে। এর ফলে ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সোর্স থেকে মিউজিক চালাতে পারবেন।
Lyne Jukebox 18 Pro স্পিকারের দাম ও সেল
Lyne Blaster Series Jukebox 18 Pro Wireless Speaker এর দাম 1,999 টাকা রাখা হয়েছে। ভারতের বিভিন্ন অফলাইন রিটেইল আউটলেটের মাধ্যমে এই স্পিকার সেল করা হবে।
যারা কম দামে 50W অডিও আউটপুট সহ নতুন স্পিকার খুঁজছেন তাদের জন্য মাত্র 1,999 টাকার বিনিময়ে Lyne Jukebox 18 Pro দারুণ একটি অপশন। এই স্পিকারের RGB লাইটিং এবং ওয়্যারলেস মাইক্রোফোন কানেক্টিভিটি বেশ আকর্ষণীয়।
