Home খবর ভারতে লঞ্চ হল কম দামের TWS Earbuds এবং 145W Car Charger, মাত্র 449 টাকা দামে সেল হবে Lyne এর নতুন ডিভাইস

ভারতে লঞ্চ হল কম দামের TWS Earbuds এবং 145W Car Charger, মাত্র 449 টাকা দামে সেল হবে Lyne এর নতুন ডিভাইস

Lyne Originals তাদের Startup Series এর পরিধি বিস্তার করে STARTUP 70 TWS, STARTUP 68 TWS ইয়ারবাড্‌স এবং STARTUP 80 Car Charger লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী নতুন প্রোডাক্টগুলি মূলত গেমিং এবং মিউজিক প্রেমী গ্রাহকদের পাশাপাশি ফাস্ট চার্জিং উপভোগ করতে চাইছেন, এমন ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই প্রোডাক্টগুলি কম দামে অসাধারণ অপশন হিসাবে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন ডিভাইসগুলির ফিচার ডিটেইলস সম্পর্কে।

Lyne Originals জানিয়েছে STARTUP 70 TWS ইয়ারবাড্‌টি গেমিং এবং ইমার্সিভ অডিও পছন্দ করেন, এমন ইউজারদের জন্য লঞ্চ করা হয়েছে। তবে  STARTUP 68 TWS ইয়ারবাডে্‌ দারুণ কল কোয়ালিটি এবং ENC সাপোর্ট পাওয়া যাবে। অন্যদিকে STARTUP 80 Car Charger এর  মাধ্যমে মাল্টি-ডিভাইস ফাস্ট চার্জ করা যাবে।

STARTUP 70 TWS ইয়ারবাডে্‌ 3D Sound সাপোর্ট করে, এর ফলে স্পেসিয়াল অডিও এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এতে 47ms Low Latency মোড রয়েছে, ফলে গেমিং চলাকালীন অসাধারণ অডিও এবং ভিডিও সিঙ্ক করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ইয়ারবাড্‌ 60 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক দিতে সক্ষম। এতে Bluetooth V5.1 এবং Type-C চার্জিং পোর্ট সাপোর্ট করে। এই ইয়ারবাড্‌টি তিনটি কালার অপশনে সেল করা হবে।

STARTUP 68 TWS ইয়ারবাডে্‌র কলিং এবং অডিও কোয়ালিটির ক্ষেত্রে বেশি জোড় দেওয়া হয়েছে। এই ইয়ারবাডে্‌ ENC অর্থাৎ Environmental Noise Cancellation ফিচার যোগ করা হয়েছে, ফলে আশে-পাশের জোরালো আওয়াজের মধ্যেও স্পষ্ট শোনা যাবে। STARTUP 68 TWS ইয়ারবাডে্‌ Quad Silicon Mic সিস্টেম রয়েছে, এতে মোট চারটি মাইক্রোফোন দেওয়া হয়েছে। এই ইয়ারবাডে্‌ Bluetooth V6.0 সাপোর্ট এবং 60 ঘন্টার মিউজিক টাইম উপভোগ করা যাবে।

কোম্পানি তাদের অডিও প্রোডাক্টের পাশাপাশি STARTUP 80 Car Charger ও লঞ্চ করেছে। এতে 145W ইউনিভার্সাল আউটপুট সাপোর্ট করতে পারে। এটি PD/QC মাল্টি-প্রোটোকল ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এতে USB এবং Type-C পোর্ট রয়েছে, এর মাধ্যমে একইসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করা যাবে। কোম্পানির বক্সের সঙ্গে USB to Type-C কেবল দেওয়া হবে।

STARTUP 70 TWS Earbuds ইয়ারবাডে্‌র দাম মাত্র 699 টাকা রাখা হয়েছে। তবে STARTUP 68 TWS Earbuds 599 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে STARTUP 80 Car Charger এর দাম মাত্র 449 টাকা রাখা হয়েছে। ভারতের একাধিক গুরুত্বপূর্ণ রিটেইল স্টোরের মাধ্যমে এই সমস্ত প্রোডাক্ট সেল করা হবে।

যারা কম দামের  ইয়ারবাড এবং ইউনিভার্সাল চার্জার খুঁজছেন, তাদের কাছে বাজেট সেগমেন্টে Lyne Originals এর নতুন প্রোডাক্টগুলি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।