Home খবর 456 কিমি রেঞ্জ এবং 150 kmph টপ স্পিড সহ ধামাকাদার এন্ট্রি নিল Mahindra এর প্রথম ইলেকট্রিক SUV

456 কিমি রেঞ্জ এবং 150 kmph টপ স্পিড সহ ধামাকাদার এন্ট্রি নিল Mahindra এর প্রথম ইলেকট্রিক SUV

Mahindra অবশেষে ভারতীয় অটো মার্কেটে তাদের প্রথম ইলেকট্রিক SUV গাড়িটি পেশ করেছে৷ দীর্ঘদিন ধরেই বিভিন্ন লিক রিপোর্ট থেকে এই খবরটি জানা গেছিল যে কোম্পানি তাদের নতুন ইলেকট্রিক SUV Mahindra XUV400 EV নিয়ে কাজ করছে। Mahindra এর এই নতুন ইলেকট্রিক গাড়িটি লঞ্চ হওয়ায় পর এটা স্পষ্ট যে, এই গাড়িটি ভারতে বিদ্যমান Tata Nexon EV কে জোরদার টক্কর দেবে। দুটি গাড়িই দীর্ঘ রেঞ্জ এর সাথে দুর্দান্ত ফিচার সাপোর্ট করে। এই পোস্টে আমি আপনাদের এই নতুন ইলেকট্রিক SUV-এর রেঞ্জ এবং টপ স্পিড সহ এই গাড়িটির বিভিন্ন ফিচারের সম্পর্কে জানাবো।

Mahindra XUV 400 এর দাম এবং সেল

কোম্পানি বর্তমানে একটি ইভেন্টের মাধ্যমে Mahindra XUV 400 EV পেশ করেছে। তবে, এটাও জানানো হয়েছে যে এই XUV 400 EV টি 16 টি শহরে লঞ্চ করা হবে। এই গাড়ির টেস্ট ড্রাইভ 2022 সালের ডিসেম্বর থেকে 16টি শহরে শুরু হবে এবং এই গাড়িটির ডেলিভারি 2023 সালের জানুয়ারির শেষের দিকে শুরু হবে। যদিও এই গাড়ির দাম সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে, এটির দাম TATA Nexon EV Max-এর কাছাকাছি হতে পারে বলে আশা করা হচ্ছে।

Mahindra XUV 400 লুক এবং ডিজাইন

আমরা যদি চেহারা সম্পর্কে কথা বলি, তাহলে এই গাড়িটির ডিজাইন হুবহু কোম্পানির সবথেকে সুরক্ষিত গাড়ি XUV300-এর মতো। এই গাড়িতে Mahindra এর নতুন লোগো দেওয়া হয়েছে। অন্যদিকে, Mahindra XUV400 ইলেকট্রিক SUV আকারের দিক থেকে Mahindra XUV300 এর থেকে বড়, তাই এটি সম্পূর্ণরূপে একটি SUV। এই নতুন SUV এর দৈর্ঘ্য 4.2 মিটার। এছাড়াও, Mahindra XUV 400 সাটিন কপার ফিনিশে ডুয়াল টোন রুফ অপশন সহ আর্কটিক ব্লু, এভারেস্ট হোয়াইট, গ্যালাক্সি গ্রে, নাপোলি ব্ল্যাক এবং ইনফিনিটি ব্লু-এর মতো পাঁচটি কালার অপশনে পেশ করা হয়েছে ।

Mahindra XUV 400 এর ফিচার

Mahindra XUV 400 EV-এর ফিচার গুলি সম্পর্কে বলতে গেলে, এতে বৈদ্যুতিক সানরুফ, ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, অ্যারোডাইনামিক্যালি ডিজাইন করা 17-ইঞ্চি অ্যালয় হুইল, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, রেইন সেন্সিং ওয়াইপার সহ অটো হেডল্যাম্প, টাইপ-সি চার্জিং আউটলেট এবং আরও অনেক দুর্দান্ত ফিচার পাবেন।

এছাড়াও, এই ইলেকট্রিক গাড়িতে একটি IP67 সহ 39.5 kWh ব্যাটারি প্যাক এবং PSM মোটর দেওযা হয়েছে যা 149.5 PS এর সর্বোচ্চ শক্তি এবং 310 Nm সর্বোচ্চ টর্ক প্রদান করে৷ এই গাড়িটি একটি দুর্দান্ত রেঞ্জ অফার করে৷ লঞ্চের সময়, কোম্পানি দাবি করেছিল যে এই ইভিটি সিঙ্গেল চার্জে প্রায় 400-450 কিলোমিটার চলতে পারবে এবং এই গাড়িটির টপ স্পিড 150 kmph।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন