realme গত বছর ভারতে তাদের নাম্বার সিরিজের প্রো মডেল হিসাবে realme 15 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটিতে 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 12GB RAM এবং Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে। লঞ্চের সময় এই ফোনটি 31,999 টাকা প্রাথমিক দামে পেশ করা হয়েছিল। তবে বর্তমানে এই ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে। realme 15 Pro 5G ফোনের অফার, দাম এবং ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
realme 15 Pro 5G ফোনে 8,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। বড়সড় ডিসকাউন্ট সহ এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে। প্রথমেই জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং যে কোনো গ্ৰাহক এই অফার উপভোগ করতে পারবেন। এই ছাড় পাওয়ার জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড প্রয়োজন হবে না। এই ফোনটি ডিসকাউন্ট সহ যে কোনো ব্যাক্তি কিনতে পারবেন।
realme 15 Pro 5G ফোনের 12GB RAM + 512GB Storage সহ টপ মডেলে 8,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে এবং অন্যান্য ভেরিয়েন্টে 7,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনটির 8GB RAM + 128GB Storage সহ বেস ভেরিয়েন্ট 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা বর্তমানে 24,999 টাকা দামে সেল করা হচ্ছে।
একইভাবে এই ফোনের 33,999 টাকা দামে লঞ্চ করা 8GB + 256GB মডেল ছাড় সহ 26,999 টাকা দামে সেল করা হচ্ছে। 12GB RAM সহ এই 5G ফোনটির 256GB স্টোরেজ মডেল 35,999 টাকার বদলে 28,999 টাকা এবং 512GB মেমরি ভেরিয়েন্টের দাম 38,999 টাকা থেকে কমিয়ে 30,999 টাকা করে দেওয়া হয়েছে। সস্তায় এই ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
realme 15 Pro 5G ফোনে 6.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এটিকে HyperGlow 4D Curve+ ডিসপ্লে নাম রাখা হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2500Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.84GHz থেকে 2.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। জানিয়ে রাখি realme 15 Pro 5G ফোনে LPDDR4X RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনটি Android অপারেটিং সিস্টেম বেস্ড Realme UI কাস্টম স্কিনে কাজ করে।
realme 15 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX896 সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য realme 15 Pro 5G ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 15 ঘন্টা 40 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।
