Home খবর CES 2022: 1000 KM রেঞ্জসহ চলে এসেছে নতুন কন্সেপ্ট Electric Car, পারবে কি TATA EV-কে টেক্কা দিতে?

CES 2022: 1000 KM রেঞ্জসহ চলে এসেছে নতুন কন্সেপ্ট Electric Car, পারবে কি TATA EV-কে টেক্কা দিতে?

মার্কেটে ক্রমবর্ধমান ইলেকট্রিক কারের চাহিদা দেখে জার্মান অটোমোবাইল কোম্পানি Mercedes তাদের নতুন কন্সেপ্ট ইলেকট্রিক কার নিয়ে এসেছে। কোম্পানি ডিজিটাল প্রিমিয়ারের মাধ্যমে লস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেকট্রনিক্স শো(CES) 2022 এর মঞ্চে এই গাড়ি পেশ করেছে। সমস্ত ইলেকট্রিক কার গ্ৰাহকদের রেঞ্জ সম্পর্কিত সমস‍্যার সমাধানের জন্য Mercedes Benz Vision EQXX ইলেকট্রিক কারে 1000 KM এর‌ও বেশি রেঞ্জ পাওয়া যাবে। খুব শীঘ্রই Mercedes Benz Vision EQXX এর প্রোডাকশন‌ও শুরু হতে চলেছে বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: 5G স্মার্টফোন সেলে এই চাইনিজ কোম্পানির বাজিমাত, তৈরি হল নতুন রেকর্ড

মার্সিডিজ বেঞ্জের এই নতুন গাড়ির আগে সবচেয়ে বেশি রেঞ্জ পাওয়া যেত EQX ইলেকট্রিক কারে। একবার ফুল চার্জ করলে এই গাড়িতে 770 কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। এবার EQXX এর থেকে এক কদম এগিয়ে 1000 কিলোমিটার রেঞ্জ দেবে। এক‌ই সঙ্গে এই গাড়িটি মার্সিডিজ বেঞ্চের সবচেয়ে বেশি রেঞ্জের ইলেকট্রিক কার হতে চলেছে। এছাড়া এই প্রোজেক্টে মার্সিডিজ-এএমজি ডিভিশনকেও যুক্ত করা হয়েছে।

EQXX এর ফ্রন্ট দেখতে অনেকটা স্পোর্টস কারের মতো। এতে ছোট বনেট, সুন্দর ফেন্ডার ও বড় হুইল হাউস রয়েছে। কোম্পানির সিগনেচার মার্সিডিজ গ্রিলকে ফ্রন্ট বাম্পারে অবস্থিত স্টার গ্ৰাফিক্সের সঙ্গে বদলে দেওয়া হয়েছে। তবে ডিজিটাল হেডলাইটকে চ‌ওড়া এল‌ইডি লাইট বারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। মার্সিডিজের স্টার লোগোটি বনেটের ওপর বসানো হয়েছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 50MP ডুয়াল সেলফি ক্যামেরাসহ Vivo V23 Pro 5G, এতে আছে 16GB RAM এর ক্ষমতা

কোম্পানি তাদের EQXX গাড়িটিতে নতুন প্রজম্মের জন্য আকর্ষণীয় লুকিং গ্লাস, স্টাইলিশ ও হাওয়া ভরা চাকা যোগ করেছে। এতে 1750kg ওজনের ব‍্যাটারি থাকলেও বলা হচ্ছে এই গাড়ির ব‍্যাটারি EQS এর 107.8kWh ব‍্যাটারি প‍্যাকের অর্ধেক আকারের। এটি প্রায় 495kg এবং প্রায় 35 শতাংশ হালকা। মার্সিডিজ জানিয়েছে এই নতুন হাই সিলিকন কন্টেন্ট ব‍্যাটারি 900V এর‌ও বেশি ক্ষমতাসম্পন্ন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন