Home খবর SmartPhone এরপরে এখন Jio ইন্টারনেটে চলবে এই কোম্পানির গাড়ি! জানুন কিভাবে আর পুরো ঘটনা সম্বন্ধে

SmartPhone এরপরে এখন Jio ইন্টারনেটে চলবে এই কোম্পানির গাড়ি! জানুন কিভাবে আর পুরো ঘটনা সম্বন্ধে

অতুলনীয় টেকনোলজি যুক্ত গাড়ি তৈরি করা কোম্পানি MG Motor India এই সপ্তাহে ইন্টারনেট অফ থিঙ্গস (আইওটি) স্পেসে ভারতের ডিজিটাল সার্ভিস প্রোভাইডার Jio এর সাথে অংশিদারি করার ঘোষণা করেছে। অটো-টেক পাইওনিয়ার এর রূপে নিজের পরিস্থিতি মজবুত করতে এমজি মোটর ইন্ডিয়া নিজের আগামী মিড-সাইজ এস‌ইউবিতে জিওর আইওটি সলিউশন এনাবেল্ড আইটি সিস্টেমের সিমলেস ইন্টিগ্রেশান প্রদান করবে। আসলে কোম্পানি নিজের আপকামিং গাড়িতে Jio এর IoT সলিউশন দ্বারা এনাবেল্ড আইটি সিস্টেমে‌র ব‍্যবহার করে গ্রাহকদের ভালো টেকনোলজি প্রোভাইড করতে চায়।

এমজি মোটর একটি বয়ানে বলেছে যে এমজির আগামী মিড এস‌ইউবির গ্রাহকদের শুধু মহানগর না ছোট শহর গুলিতে আর গ্রামেও কানেক্টিভিটির সাথে জিওর ব‍্যাপক ইন্টারনেটের সুবিধা পাবে। আবার কোম্পানি বলেছে যে জিওর নতুন যুগের কানেক্টেড বেহিকেল সলিউশন হার্ডওয়্যার, সফ্ট‌ওয়‍্যার আর কানেক্টিভিটির একটি কম্বিনেশন যা ইউজার্সদের চলমান বাহন আর লোকেদের ইন্ফোটেনমেন্ট আর রিয়েল টাইম টেলিমেটিক্স পর্যন্ত পৌছাতে সক্ষম করে।

জিওর নির্দেশক আর অধ‍্যক্ষ কিরন থমাস বলেছেন যে Jio এর eSIM, IOT আর স্ট্রিমিং সমাধান MG ব‍্যবহারকারিদের রিয়েল-টাইম কানেক্টিভিটির ব‍্যবহার করতে সক্ষম করবে। আপনাকে মনে করিয়ে দিই যে এমজি মোটর ইন্ডিয়া ভারতে নিজের যাত্রা দেশের প্রথম ইন্টারনেট কানেক্টেড কার- এমজি হেক্টর এর লঞ্চের সাথে শুরু করেছিল।

এই পার্টনারশিপে এমজি মোটর ইন্ডিয়া‌র অধ‍্যক্ষ আর নির্দেশক রাজিব চাবা বলেছেন যে টেকনোলজি আর ইনোভেশন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কানেক্টেড কার স্পেসের নেতৃত্ব করছে। সফ্টওয়্যার-ড্রিভেন ডিভাইসে ফোকাস বাড়ার ট্রেন্ড দেখা যাচ্ছে আর আইওটি স্পেসে জিওর মতো টেক-ইনোভেটার এর সাথে আমাদের বর্তমান অংশিদারি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এমজি মোটরকে একটি টেকনোলজি লিডারের রূপে স্থাপিত করার দিশাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রমাণিত হয়েছে।

শোনা যাচ্ছে যে কার নির্মাতা এমজি হেক্টর ভারতীয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কিছু এমন ফিচার লঞ্চ করেছে যা প্রথম বার সামনে এসেছে। এরা ইন্টারনেট/কানেক্টেড কার, অটোনোমাস স্তর একটি এডিএএস (ADAS) টেকনোলজি আর ইলেকট্রিক কারের ব‍্যবহারকারির চাহিদা বাড়িয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন