Home খবর ভারতে 15 অক্টোবর লঞ্চ হবে সবচেয়ে শক্তিশালী প্রসেসরযুক্ত Mi 10T ও Mi 10T Pro 5G, জেনে নিন ডিটেইলস

ভারতে 15 অক্টোবর লঞ্চ হবে সবচেয়ে শক্তিশালী প্রসেসরযুক্ত Mi 10T ও Mi 10T Pro 5G, জেনে নিন ডিটেইলস

বর্তমানে ভারতে লঞ্চের জন্য Mi 10T ও Mi 10T Pro পুরোপুরি তৈরি। কয়েক দিন আগেই কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে ‘মি 10টি’ সিরিজ লঞ্চ করে এবং এরপর থেকেই ভারতে এই সিরিজের ফোনগুলি লঞ্চ সম্পর্কে বিভিন্ন লিক পাওয়া যাচ্ছে। এবার স্বয়ং শাওমি ইন্ডিয়ার হেড মনু কুমার জৈন টুইটের মাধ্যমে ঘোষণা করেছেন যে আগামী 15 অক্টোবর ভারতে Mi 10T ও Mi 10T Pro 5G ফ্ল‍্যাগশিপ ফোনগুলি লঞ্চ করা হবে। লঞ্চের সময় এই সিরিজে Mi 10T ও Mi 10T Pro 5G এর সঙ্গে সঙ্গে Mi 10T Lite ফোনটিও লঞ্চ করা হলেও টুইটে এই ফোনটির উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: WhatsApp এ শীঘ্রই আসছে সুন্দর ফিচার, বদলে যাবে চ‍্যাটিঙের অনুভব

অন‍্যদিকে Mi 10T Lite ফোনটি আজ‌ই ব্লুটুথ এস‌আইজি অথরিটিতে স্পট করা হয়েছে। এই লিস্টিঙে ফোনটির গ্লোবাল ভার্সনের সঙ্গে ইন্ডিয়ান ভার্সন এই ওয়েবসাইটে লিস্টেড করা হয়। এই সার্টিফিকেশন সাইটে ফোনটি M2007J171 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং মডেল নাম্বারের পাশাপাশি এই লিস্টিঙে Mi 10T Lite এর নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে। কিন্তু Mi 10T Lite ফোনটি ডিজাইনের দিক থেকে একদম ভারতে লঞ্চ করা Poco X3 এর মতো দেখতে, তাই এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেবিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।

Xiaomi Mi 10T

Mi 10T তে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার আসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেসরেট 144 হার্টস। ফোনটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লঞ্চ হল OPPO A73, এতে আছে 6GB RAM, কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 30W 4015mAh ব‍্যাটারী

এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে মিইউআই 12 এ কাজ করে। ফোটোগ্ৰাফির জন্য Mi 10T তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্সযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে এবং এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

Mi 10T Pro 

এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 144 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও একটি 5 মেগাপিক্সেলের লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনেও 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন