Home খবর ভারতে 23 এপ্রিল লঞ্চ হবে Xiaomi Mi 11X, জানাল কোম্পানি

ভারতে 23 এপ্রিল লঞ্চ হবে Xiaomi Mi 11X, জানাল কোম্পানি

শাওমি ভারতে তাদের স্মার্টফোনের পরিধি আরও বিস্তার করার জন্য একটি নতুন ডিভাইস Xiaomi Mi 11X লঞ্চের প্রস্তুতি করছে। কোম্পানি মিডিয়া ইনভিটিশন পাঠিয়ে জানিয়ে দিয়েছে আগামী 23 এপ্রিল ভারতে এই ফোনটি পেশ করা হবে। মনে করা হচ্ছে ভারতে Xiaomi Mi 11X ফোনটি চীনে লঞ্চ করা Redmi K40 এর রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে পেশ করা হবে। এর আগে কোম্পানি তাদের রেডমি কে40 ফোনটি আন্তর্জাতিক মার্কেটে পোকো এফ3 নামে পেশ করা হয়েছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে ফোনটির ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি। Xiaomi Mi 11X ফোনটি যদি সত‍্যিই Redmi K40 / POCO F3 এর রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে পেশ করা হয় তবে আমরা আগে থেকেই এর স্পেসিফিকেশন জানি।

Redmi K40

আগেই বলে রাখি Redmi K40 ফোনটি গত মাসে চীনে লঞ্চ করা হয়েছিল এবং মনে করা হচ্ছে এই ফোনটিই আন্তর্জাতিক মঞ্চে POCO F3 নামে পেশ করা হবে। বর্তমানে কোম্পানির ‘মি 11’ সিরিজের স্মার্টফোন একটি একটি করে দেশে লঞ্চ করা হচ্ছে এবং এখন মনে করা হচ্ছে Xiaomi Mi 11X ফোনটিও এই লিস্টেই পেশ করা হবে।

Xiaomi Mi 11X এর স্পেসিফিকেশন

কোম্পানির আপকামিং Xiaomi Mi 11X ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এবং 1080 × 2400 রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটে রান করবে এবং এতে 12GB পর্যন্ত LPDDR5 RAM দেওয়া হবে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে 48MP Sony IMX582 প্রাইমারি সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে।

এই ফোনে 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হতে পারে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.1, GPS / A-GPS, NFC, Infrared (IR) এবং USB Type-C পোর্ট থাকবে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার থাকতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Xiaomi Mi 11X এ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,520 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন