Home খবর 5200mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছে Moto E15 স্মার্টফোন, রয়েছে 32MP ক্যামেরা এবং 6GB RAM এর ক্ষমতা

5200mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছে Moto E15 স্মার্টফোন, রয়েছে 32MP ক্যামেরা এবং 6GB RAM এর ক্ষমতা

গ্লোবাল মার্কেটে মোটোরোলা তাদের নতুন স্মার্টফোন হিসাবে Moto E15 লঞ্চ করেছে। লো বাজেট সেগমেন্টের এই ফোনে MediaTek Helio G81 Extreme প্রসেসর, 32MP ক্যামেরা এবং 5,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে আপাতত এই ফোনের দাম ঘোষণা করা হয়নি। প্রথমে এই ফোনটি ইউরোপের মার্কেটে সেল করা হবে।

Moto E15 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ওয়াটার টাচ স্ক্রিন ভেজা হাতেও ব্যাবহার করা যাবে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Helio G81 Extreme প্রসেসর যোগ করা হয়েছে। এই অক্টাকোর প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত দুটি A75 কোর এবং 1.7GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি A55 কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Arm Mali-G52 MC2 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটিতে 2GB RAM যোগ করা হয়েছে। RAM Boost টেকনোলজির দৌলতে এই ফোনে মোট 6GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে এবং এটি PDAF ও কোয়াড পিক্সেল টেকনোলজি সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করে দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়।

অন্যান্য ফিচার: এই ফোনে Dolby Atmos স্পিকার, 3.5mm অডিও জ্যাক, FM Radio Google Assistant এবং Bluetooth 5.0 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

ওএস: Moto E15 ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ পেশ করা হয়েছে। Android Go এডিশনের দৌলতে এই ফোনটি কম RAM এবং হালকা প্রসেসর সত্ত্বেও স্মুথভাবে কাজ করতে সক্ষম। এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা যায়। এছাড়াও এই অপারেটিং সিস্টেম কম স্টোরেজ, ব্যাটারি ও ইন্টারনেট ডেটা খরচ করে।

কালার: কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Fresh Lavender, Misty Blue এবং Denim Blue কালার অপশনে পেশ করা হয়েছে।