Home খবর লঞ্চের আগেই ওয়েবসাইটে দেখা গেল সস্তা Moto E7, শীঘ্রই আসছে মার্কেটে

লঞ্চের আগেই ওয়েবসাইটে দেখা গেল সস্তা Moto E7, শীঘ্রই আসছে মার্কেটে

মোটোরোলা কিছু দিন আগে ভারতে তাদের ‘মোটো ই’ সিরিজে Moto E7 Plus স্মার্টফোন লঞ্চ করেছিল। বেশ কিছু দিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছে যে কোম্পানি এই সিরিজেই Moto E7 নামে একটি স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। যদিও কোম্পানি স্বয়ং এবিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি। কিন্তু অফিসিয়ালি Moto E7 সামনে আসার আগেই ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এবার এই Moto E7 ফোনটি XT2095-3 মডেল নাম্বারসহ FCC, NBTC ও TUV সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

দীর্ঘদিন ধরেই এই ফোনটি সম্পর্কে বিভিন্ন গুজব শোনা যাচ্ছে। কিন্তু কখনোই ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। এবার এই লেটেস্ট সার্টিফিকেশনগুলি দেখে মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি পেশ করা হতে পারে। আমরা গত জুলাই মাসে ফোনটির এক্সক্লুসিভ ইমেজ শেয়ার করেছিলাম। আবার আমরাই সবার আগে Moto E7 এর ইউরোপীয় প্রাইস জানিয়েছিলাম। এবার FCC, NBTC ও TUV সাইটে ফোনটির কিছু নতুন ডিটেইলস শেয়ার করা হয়েছে।

NBTC তে XT2095-3 মডেল নাম্বার‌ওয়ালা ফোনটি সম্পর্কে বেশি কিছু বলা হয়নি। কিন্তু FCC তে XT2095-1 ভেরিয়েন্টটি অ্যাক্সেসরিজের সঙ্গে লিস্টেড করা হয়েছে, যার মধ্যে এসি অ্যাডাপ্টর, ব‍্যাটারী, ইয়ারফোন ও ইউএসবি কেবল ফোনের বক্সের মধ্যেই দেওয়া হবে।

এছাড়া TUV তে KG40 ব‍্যাটারী মডেল স্পট করা হয়েছে। এর থেকে জানা গেছে Moto E7 এ 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এই ব‍্যাটারী 5 ওয়াট চার্জিং সাপোর্টেড হবে বলে জানা গেছে।

ইউরোপিয়ান মার্কেটে Moto E7 এর দাম €120 (প্রায় 10,400 টাকা) হবে। আগে এই ফোনে 6.2 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেট, 2 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ দেওয়ার গুজব শোনা যাচ্ছিল। Moto E7 এর ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হতে পারে।

কয়েক দিন আগের রিপোর্ট অনুযায়ী Moto E7 ফোনটিতে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। ফোনটির মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। Moto E7 4জি এলটিই সাপোর্টেড হবে এবং এতে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক থাকবে। সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,550 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন