Home খবর গ্লোবাল বাজারে লঞ্চ হল Moto G 2025, Moto G Power 2025 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

গ্লোবাল বাজারে লঞ্চ হল Moto G 2025, Moto G Power 2025 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

মোটোরোলা আমেরিকা এবং কানাডায় তাদের জনপ্রিয় বাজেট ফোন Moto G 2025 এবং Moto G Power 2025 লঞ্চ করেছে। এই দুটি ফোনেই Dimensity 6300 প্রসেসর, 5,000mAh ব্যাটারি, 50MP প্রাইমারি ক্যামেরা এবং একই ধরনের ডিজাইন রয়েছে। ফোনদুটির মধ্যে পাওয়ার মডেলে ভ্যানিলা G মডেলের তুলনায় কিছু আপগ্রেড করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি ফোনের ফিচার স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

আরও পড়ুন:

Moto G 2025 এবং Moto G Power 2025 ফোনের ফিচার

Moto G 2025 এবং Moto G Power 2025 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto G 2025 ফোনে 120Hz রিফ্রেশ রেট ও গোরিলা গ্লাস 3 প্রোটেকশন সহ 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। একইভাবে G Power 2025 ফোনে 120Hz রিফ্রেশ রেট ও গোরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ 6.8 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে যোগ করা হয়েছে।

প্রসেসর: Moto G 2025 এবং Moto G Power 2025 দুটি ফোনেই MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে।

স্টোরেজ: Moto G 2025 ফোনে 4GB (LPDDR4X) RAM + 64GB / 128GB (UFS 2.2) স্টোরেজ দেওয়া হয়েছে এবং Moto G Power 2025 ফোনে 8GB (LPDDR4x) RAM + 128GB (UFS 2.2) স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: Moto G 2025 ফোনে 50MP+2MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যদিকে Moto G Power 2025 ফোনটিতে 50MP+8MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: এই দুটি ফোনেই পাওয়ার ব্যাকআপের জন্য 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। তবে সিরিজের Moto G Power 2025 ফোনটি 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Moto G 2025 এবং Moto G Power 2025 ফোনের দাম