Motorola গ্লোবাল মার্কেট ইউএসে তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন moto g Power (2026) লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি গত বছর পেশ করা Moto g Power 2025 ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6.8-ইঞ্চির 120Hz ডিসপ্লে, 5200mAh ব্যাটারি, ভালো ডিউরেবিলিটি এবং লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
moto g Power (2026) ফোনে 6.8-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এর সঙ্গে এই স্ক্রিনে Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে। এইসব ফিচারের দৌলতে ভালো আউটডোর ভিজিবিলিটির পাশাপাশি দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ফোনটির প্রিমিয়াম ভেগান লেদার ফিনিশ প্রিমিয়াম লুক দেয়।
প্রসেসিঙের জন্য moto g Power (2026) ফোনে 6nm আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। এই ফোনে 8GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। মেমরি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি Android 16 বেসড My UX অপারেটিং সিস্টেমে কাজ করে। ফলে ইউজাররা লেটেস্ট সফটওয়্যার ফিচারের পাশাপাশি ক্লিন ইন্টারফেস পাবেন।
moto g Power (2026) ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এই সেন্সর OIS এবং Quad Pixel টেকনোলজি সাপোর্ট করে। এর সঙ্গে এই সেটআপে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য moto g Power (2026) ফোনে 5200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। তবে এই ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই।
moto g Power (2026) ফোনে কানেক্টিভিটির জন্য একটি ফিজিক্যাল সিম এবং একটি eSIM সহ ডুয়েল সিম সাপোর্ট দেওয়া হয়েছে। অডিওর জন্য এতে স্টেরিও স্পিকার, Dolby Atmos সাপোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন এবং IP68 ও IP69 রেটিং রয়েছে।
moto g Power (2026) ফোনটি Evening Blue এবং Pure Cashmere কালার অপশনে পেশ করা হয়েছে। ইউএসে এই ফোনটির দাম রাখা হয়েছে USD 299.99 অর্থাৎ প্রায় 27,000 টাকা। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 8 জানুয়ারি থেকে ইউএসের বাজারে এই ফোনটি Best Buy, Amazon.com এবং motorola.com প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে। এছাড়া কানাডায় 8 জানুয়ারি থেকে motorola.ca ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটি CAD 449.99 অর্থাৎ প্রায় 29,500 টাকা দামে সেল করা হবে।
যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ, বড় ডিসপ্লে, মজবুত বডি এবং ক্লিন ওএস পছন্দ করেন তাদের জন্য moto g Power (2026) ফোনটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। বাজারে উপস্থিত Samsung Galaxy A17 5G, Realme 14T এবং Redmi Note 14 SE ফোনগুলির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
যারা মোটোরোলা ব্র্যান্ডের স্মার্টফোন পছন্দ করেন এবং মিড রেঞ্জ সেগমেন্টে বড় ব্যাটারি, মজবুত বডি, লেটেস্ট Android ভার্সন ও ভালো ক্যামেরা সেটআপ সহ স্মার্টফোন খুঁজছেন তাঁরা moto g Power (2026) ফোনটি কিনতে পারেন। তবে ভালো পারফরমেন্স প্রয়োজন হলে অন্য বিকল্প দেখা উচিৎ।
