Highlights
- 2024 সাএ লঞ্চ হতে পারে Moto G Power 5G।
- ফোনের লিক রেন্ডারে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে।
- ফোনটিতে প্পাঞ্চ হোল ক্যাঁতসুট ডিজাইন থাকবে।
আগামী 2024 সালে আসন্ন মোটোরোলা স্মার্টফোনের ভিডিও এবং ইমেজ লিকের মাধ্যমে সামনে এসেছে। এই ফোনটি Moto G Power 5G (2024) নামে লঞ্চ হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়াল ঘোষণার আগেই মাই স্মার্ট প্রাইস এবং অন লিক্সের পক্ষ থেকে এই ফোনের ডিটেইলস শেয়ার করা হয়েছে। ফোনটির 5k রেন্ডার এবং 360 ডিগ্রী ভিডিও সামনে এসেছে। এই পোস্টে Moto G Power 5G (2024) সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: BSNL ইউজারদের জন্য সুখবর, দীপাবলি উপলক্ষে কোম্পানি দিচ্ছে অতিরিক্ত 3GB ডেটা
Moto G Power 5G (2024) এর ডিজাইন (লিক)
- ছবিতে Moto G Power 5G (2024) ফোনটি গ্রে কালারে দেখা গেছে।
- ফোনটির ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। এর সঙ্গে LED ফ্ল্যাশও রয়েছে।
- ফোনটির ফ্রন্ট ডিসপ্লেতে পাঞ্চ হোল ক্যাঁতআউট ডিজাইন দেওয়া হয়েছে। লিকে বলা হয়েছে এতে প্রায় 6.7 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে।
- ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে। একইভাবে নিচের প্যানেলে রয়েছে 3.5 এমএম অডিও যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার।
- এছাড়া এই ফোনের ডায়মেনশন 167.3 x 76.4 x 8.5 এমএম হবে বলে আশা করা হচ্ছে।
Moto G Power (2023) এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Moto G Power (2023) ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.5-ইঞ্চির ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হয়েছে।
- প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 930 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
- স্টোরেজ: এতে 6GB পর্যন্ত RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 2MP ডেপ্থ এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- কানেক্টিভিটি: 11 5G ব্যান্ড সাপোর্টেড এই ফোনে ডুয়েল সিম 5জি, 4G VoLTE, WiFi, Bluetooth 5.3 এবং 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে।
- ওএস: Moto G Power (2023) ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মাই ইউএক্সে কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
