এই বছর টেক মঞ্চে প্রায় সমস্ত কোম্পানি তাদের স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যান্য কোম্পানির পাশাপাশি এই লিস্টে মোটোরোলারও নাম আছে। কোম্পানির আগামী দুটি স্মার্টফোন Moto G Power (2021) ও Moto G Play (2021) সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর ও লিক পাওয়া যাচ্ছে। এবার ফোনগুলির স্পেসিফিকেশন ও রেন্ডার অনলাইনে স্পট করা হয়েছে। এই নতুন লিক অনুযায়ী Moto G Power (2021) ফোনটি Moto G Play (2021) এর চেয়ে বেশি অ্যাডভান্স হবে।
টিপস্টার Nils Ahrensmeier Voice ওয়েবসাইটে Moto G Power (2021) ও Moto G Play (2021) এর কিছু রেন্ডার ও স্পেসিফিকেশন লিক করেছেন। এক নজরে এই ফোনদুটির লিক হওয়া সমস্ত তথ্য দেখে নেওয়া যাক।
Moto G Power (2021) ও Moto G Play (2021) এর ডিজাইন
লিক অনুযায়ী Moto G Power (2021) এ সেলফি ক্যামেরার জন্য স্ক্রিনের ওপরের বাঁদিকে পাঞ্চ হোল ক্যামেরা কাটআউট দেওয়া হবে। অন্যদিকে, Moto G Play (2021) এ ওয়াটারড্রপ নচ থাকবে। Moto G Power (2021) এ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এমএম হেডফোন জ্যাক দেওয়া হবে। তবে, Moto G Play (2021) এর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে।
Moto G Play (2021) এর স্পেসিফিকেশন
কোম্পানি Moto G Play (2021) ফোনটিতে স্ন্যাপড্রাগন 460 SoC এর সঙ্গে 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ দেবে। ফোটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকবে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচের ব্যাটারী থাকবে।
Moto G Power (2021) এর স্পেসিফিকেশন
লিকে Moto G Power (2021) সম্পর্কে বলা হয়েছে ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 SoC তে রান করবে এবং এটি 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। Moto G Power (2021) এর ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,850 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে।
