Home খবর চীনে লঞ্চ হল Moto G100s স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং Snapdragon 7s Gen 2 চিপসেট

চীনে লঞ্চ হল Moto G100s স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং Snapdragon 7s Gen 2 চিপসেট

চীনে Lenovo তাদের নতুন Moto G100s স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি সম্প্রতি চীনে লঞ্চ হ‌ওয়া Moto G100 ফোনটির লোয়ার ভার্সন হিসাবে পেশ করা হয়েছে। ফোনটির কিছু ফিচার এটিকে মিড-রেঞ্জ সেগমেন্টের একটি অনবদ্য অপশন করে তোলে। এই ফোনের ক্যামেরা সেকশন কিছুটা দুর্বল হলেও পারফরমেন্স ও ব্যাটারি ইউজারদের যথেষ্ট খুশি করবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G100s ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

নতুন Moto G100s ফোনে Snapdragon 7s Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। 2.4GHz ক্লক স্পীডযুক্ত এই প্রসেসর পাওয়ার এফিসিয়েন্সি এবং পারফরমেন্সের জন্য ঠিকঠাক। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে।

Moto G100s ফোনে 6.72-ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2400×1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 1050nits ব্রাইটনেস, DC Dimming এবং ব্লু লাইট প্রোটেকশন দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Moto G100s ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Moto G100s ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি অনায়াসে দুই দিন ব্যাক‌আপ দিতে সক্ষম।

Moto G100s ফোনটির ডিজাইন বেশ মজবুত এবং লুক যথেষ্ট প্রিমিয়াম। ফোনটির ওজন 210 গ্ৰাম এবং থিকনেস 8.6 মিলিমিটার। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার এবং NFC যোগ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে নতুন Moto G100s ফোনটি ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে পেশ করা হয়েছে। চীনে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেল CNY 999 (প্রায় 12,800 টাকা) এবং 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট CNY 1099 (প্রায় 13,800 টাকা) দামে সেল করা হবে। আগামী 7 নভেম্বর, 2025 থেকে এই ফোনটির প্রি-সেল শুরু হবে।

বাজারে উপস্থিত Redmi Note 14 5G, realme 14x এবং Infinix Note 40 5G ফোনগুলির সঙ্গে Moto G100s ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে বড় ব্যাটারি, পারফরমেন্স এবং ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে Moto G100s ফোনটি কিছুটা এগিয়ে রয়েছে।

যারা একটি বড় ব্যাটারি এবং ভালো পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Moto G100s ফোনটি সুন্দর অপশন। তবে ফোনটির সেলফি ক্যামেরা কিছুটা দুর্বল। যাদের বাজেট কম তাঁরা এই ফোনটি কিনতে পারেন। অন্যান্য মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।