মোটোরোলা ভারতে তাদের নতুন স্মার্টফোন Moto G34 5G লঞ্চের প্রস্ততি নিচ্ছে। আগামী 9 জানুয়ারি এই ফোনটি পেশ করা হবে। জানিয়ে রাখি এর আগে এই ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের মাধ্যনে কম দামে সুন্দর ফিচার পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক Moto G34 5G এর ফ্লিপকার্ট টিজার ও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
Moto G34 5G এর ভারতে লঞ্চের ডেট
- শপিং সাইট ফ্লিপকার্টে বর্ণাদের পক্ষ থেকে তাদের Moto G34 5Gফোনের টিজার লিস্টেড করা হয়েছে।
- এই ফোনে কোম্পানি প্রিমিয়াম ভেগান লেদার এবং অন্য কালার পেশ করবে বলে জানানো হয়েছে।
- এই ফোনটি আগামী 9 জানুয়ারি ভারতে পেশ করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
- এছাড়াও টিজারের মাধ্যমে ফোনের প্রায় সব স্পেসিফিকেশনই প্রকাশ হয়ে গেছে।
Moto G34 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: ভারতীয় টিজার অনুযায়ী Moto G34 5G ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনে এইচডি+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট এবং পাঞ্চ হোল কাটআউট থাকতে পারে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর থাকবে বলে কনফার্ম জানানো হয়েছে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য Moto G34 5G ফোনে 8GB LPDDR4x RAM + 128GB UFS 2.2 স্টোরেজ থাকবে। এর সঙ্গে এই ফোনে 8GB virtual RAM পাওয়া যাবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকবে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G34 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকবে।
- অন্যান্: এই আপকামিং ফোনে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার, ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট ও IP52 রেটিঙের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার পাওয়া যাবে।
Moto G34 5G এর সম্ভাব্য দাম
কোম্পানির পক্ষ থেকে চীনে Moto G34 5G ফোনটি 8GB RAM +128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছিল এবং এর দাম রাখা হয়েছিল 999 ইউয়ান অর্থাৎ প্রায় 11,990 টাকা। ভারতেও এই ফোনটি এই প্রাইস সেগমেন্টেই পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
