Home খবর 50MP ক্যামেরা সহ লঞ্চ হল সস্তা Moto G37 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

50MP ক্যামেরা সহ লঞ্চ হল সস্তা Moto G37 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

গ্লোবাল বাজারে মোটোরোলা একইসঙ্গে তাদের 5 টি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ Motorola Razr 70 সিরিজের পাশাপাশি Moto G37 স্মার্টফোনটিও বাজারে পেশ করেছে। Moto G37 ফোনটি কোম্পানি কম দামের 5G স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে অসাধারণ ফিচার এবং ডিজাইন দেওয়া হয়েছে। যারা কম রেঞ্জে গেমিং স্মার্টফোন খুঁজছেন তাদের মধ্যে এই ফোনটি জনপ্রিয় হয়ে উঠতে পারে। এই ফোনটিতে হাই রিফ্রেশ রেট এবং বড় ব্যাটারি পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র ইউরোপের বাজারে ফোনটি লঞ্চ করা হয়েছে, তবে মে মাসের শেসের দিকে Moto G37 5G ফোনটি ভারতের বাজারেও পেশ করা হতে পারে।

Moto G37 5G স্মার্টফোনে 6.7 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফুল এইচডি+ রেজোলিউশন স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসঙ্গে ফোনের স্ক্রিনে Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে, এর ফলে ফোনটির স্ক্রিন যথেষ্ট মজবুত হয়ে উঠেছে।

কোম্পানির ফোনে ডলবি অ্যাটমস টিউন সাপোর্টেড স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে Hi-Res অডিও সাপোর্ট এবং 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে। এটি ইউজারদের জন্য একটি উল্লেখযোগ্য বিষয়, কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সমস্ত কোম্পানির স্মার্টফোন থেকে 3.5mm অডিও জ্যাক সরিয়ে দেওয়া হয়েছে। তবে মোটোরোলা আবারও এই ফিচার ফিরিয়ে এনেছে।

প্রসেসিঙের জন্য Moto G37 5G স্মার্টফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 4GB LPDDR4X RAM রয়েছে। Moto G37 5G ফোনটিতে RAM বুস্ট ফিচার যোগ করা হয়েছে, ফলে 12GB পর্যন্ত RAM এক্সপেন্ড করা যাবে।

Moto G37 5G ফোনটি 64GB, 128GB এবং 256GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে এক্সপেন্ডেবল মেমরি সাপোর্ট করে এবং মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। কোম্পানির পক্ষ থেকে স্টোরেজের জন্য এতে UFS 2.2 টেকনোলোজি দেওয়া হয়েছে। তাই বাজেট রেঞ্জের 5G স্মার্টফোন হিসাবে যথেষ্ট ভালো ফিচার রয়েছে।

Moto G37 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে PDAF এর সঙ্গে কোয়াড পিক্সেল বাইনিং সাপোর্ট করে, ফলে 12.5MP ফটো আউটপুট পাওয়া যাবে। একইসঙ্গে সেকেন্ডটি 2-ইন-1 অ্যাম্বিয়েন্ট এবং ফ্লিকার লাইট সেন্সর, যা স্টেবল ফটো দিতে সক্ষম। এছাড়া ফ্রন্টে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। ফ্রন্টের ক্যামেরাতে অটো ফোকাস নেই, তবে এতে ফিক্সড ফোকাস দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা সাহায্যেই 2K রেজোলিউশনে 30/FPS সহ ভিডিও রেকর্ডিং করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Moto G37 5G ফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে PD 3.0 চার্জিং প্রোটোকল সাপোর্ট করে।

Moto G37 5G ফোনটি 166.23mm লম্বা, 76.50mm চৌ এবং 7.85mm মোটা। অন্যদিকে ফোনটির ওজন মাত্র 191 গ্রাম রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। একইসঙ্গে মিলিটারি স্ট্যান্ডার্ড MIL-STD-810H সাপোর্ট করে, ফলে মজবুত বিল্ড কোয়ালিটি পাওয়া যায়।

কানেক্টিভিটির জন্য ফোনে ব্লুটুথ ভার্সন 5.4 সাপোর্ট করে। একইসঙ্গে এতে ওয়াইফাই 5GHz এবং 6GHz রয়েছে। কোম্পানির ফোনে NFC, FM রেডিও এবং USB-C 2.0 যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড হ্যালো ইউএক্স লেয়ারিং সহ কাজ করে। ফোনটিতে Google Gemini সাপোর্ট দেওয়া হয়েছে।

ইউরোপের বাজারে Moto G37 5G ফোনটি 199 ইউরো দামে লঞ্চ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 22 হাজার টাকার কাছাকাছি। তবে ভারতের বাজারে ফোনটি 20,000 টাকার কম দামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।