Home খবর 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ হল Moto G37 Power 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ হল Moto G37 Power 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গ্লোবাল মার্কেটে মোটোরোলা তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Moto G37 Power লঞ্চ করেছে। বড় ব্যাটারি সহ এই 5G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটিতে 50MP ক্যামেরা, 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং 256GB স্টোরেজ এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। আপাতত Moto G37 Power 5G ফোনটি জার্মানিতে পেশ করা হয়েছে, যা অদূর ভবিষ্যতে ভারতেও সেল করা হতে পারে।

জার্মানিতে Moto G37 Power 5G ফোনটির 4GB RAM এবং 256GB storage ভেরিয়েন্টের দাম 279 ইউরো রাখা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 30,999 টাকার কাছাকাছি। জার্মানির বাজারে এই ফোনটি PANTONE Nautical Blue, PANTONE Impenetrable এবং PANTONE Capri কালার অপশনে সেল করা হবে। ভারতে Moto G37 Power ফোনটির লঞ্চ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হলে ফোনটির দাম 18 থেকে 20 হাজার টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা হচ্ছে।

Motorola G37 Power 5G ফোনে 20.05:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 264ppi পিক্সেল ডেনসিটি এবং 1050nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন যোগ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Motorola G37 Power 5G ফোনে Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনে 8GB Virtual RAM যোগ করা হয়েছে, ফলে 4GB RAM সহ এই ফোনে মোট 12GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G57 M2C GPU দেওয়া হয়েছে।

Motorola G37 Power 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি 2-ইন-1 লাইট সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য Motorola G37 Power 5G ফোনে 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে সাধারণ ব্যাবহারে 78 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

Motorola G37 Power 5G ফোনটি 6W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। এর ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে। G37 Power 5G ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি রয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ, এন‌এফসি, 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।