Home খবর লঞ্চের আগেই জেনে নিন Moto G37 Power ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস

লঞ্চের আগেই জেনে নিন Moto G37 Power ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস

মোটোরোলা ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে তাদের Moto G37 Power ফোনটি লঞ্চ করতে চলেছে। আগামীকাল অর্থাৎ 19 মে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে সঙ্গে Moto G37 ফোনটিও পেশ করা হবে। এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন Moto G37 Power ফোনটি কেমন হবে সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Moto G37 Power ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

পারফরমেন্স

ভারতের বাজারে Moto G37 Power ফোনটি MediaTek Dimensity 6400 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G57 M2C GPU দেওয়া হবে। এই ফোনটি Android 16 বেস্ড Hello UI অপারেটিং সিস্টেমে কাজ করবে।

এই ফোনটিতে 1 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ভারতে Moto G37 Power ফোনটি 4GB RAM সহ সেল করা হবে। এই ফোনটিতে Expandable RAM টেকনোলজি থাকবে, কোম্পানির পক্ষ থেকে এটির নাম রাখা হয়েছে AI RAM Boost। এই টেকনোলজির দৌলতে ফোনের 4GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 12GB RAM (4GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

ব্যাটারি

Moto G37 Power ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হয়ে উঠবে ফোনটির ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 7000mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে সাধারণ ব্যাবহারে 3 দিন ব্যাক‌আপ পাওয়া যাবে।

এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। এছাড়াও Moto G37 Power ফোনে রিভার্স চার্জিং ফিচার‌ও থাকবে। এর ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস‌ও চার্জ করা যাবে।

ডিসপ্লে

Motorola G37 Power 5G ফোনে 20.05:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 264ppi পিক্সেল ডেনসিটি এবং 1050nits ব্রাইটনেস পাওয়া যাবে।

এই ফোনটিতে স্মার্ট ওয়াটার টাচ ফিচার যোগ করা হবে। এর ফলে ভেজা হাতে বা স্ক্রিনে জল পড়লেও অনায়াসে Motorola G37 Power 5G ফোনটি ব্যাবহার করা যাবে এবং টাচ রেসপন্সের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Motorola G37 Power 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি 2-ইন-1 লাইট সেন্সর যোগ করা হবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।

অন্যান্য ফিচার

Motorola G37 Power 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি দেওয়া হবে। এর মাধ্যমে ফোনটি যথেষ্ট মজবুত হয়ে উঠবে এবং ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হবে। এর সঙ্গে এই ফোনে VONR এবং smart connect ফিচার থাকবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ওয়াইফাই, ব্লুটুথ, এন‌এফসি, 3.5mm অডিও জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

দাম

আগামীকাল অর্থাৎ 19 মে ভারতে Motorola G37 Power 5G ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি অ্যাগ্ৰেসিভ প্রাইস রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এই ফোনটির স্পেসিফিকেশন এবং বর্তমান ট্রেন্ড দেখে মনে করা হচ্ছে Moto G37 Power 5G ফোনটির স্টার্টিং প্রাইস 18,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। জানিয়ে রাখি গত মার্চ মাসে ভারতে Dimensity 6400 চিপ সহ Tecno Spark 50 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং এই ফোনটির প্রাথমিক দাম ছিল 16,999 টাকা। আপকামিং মোটোরোলা ফোনটির দাম‌ও এক‌ই রেঞ্জে হতে পারে।