মোটোরোলা গত এপ্রিল মাসে ভারতের মার্কেটে Moto G40 Fusion এবং Moto G60 স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির এই ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন 732 চিপসেটে রান করে। লঞ্চের পর মার্কেটে উপস্থিত Redmi Note 10 সিরিজের ফোনগুলির সঙ্গে Moto G40 Fusion ফোনটিকে সরাসরি প্রতিযোগিতায় নামতে হয়েছিল। কিন্তু এবার কোম্পানি তাদের Moto G40 Fusion এর দাম 500 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। জানিয়ে রাখি ফোনটির সবকটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে। তবে এর আগে মার্কেটে এই ফোনটির দুই কড়া প্রতিদ্বন্দ্বী Redmi Note 10 এবং Micromax In Note 1 দামও 500 টাকা করে বাড়তে দেখা গেছে।
Moto G40 Fusion এর নতুন দাম
কোম্পানির পক্ষ থেকে Moto G40 Fusion ফোনটি 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি এবং 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। আগেই জানিয়েছি কোম্পানি এই ফোনটির উভয় ভেরিয়েন্টের দাম বৃদ্ধি করেছে। Moto G40 Fusion এর উভয় ভেরিয়েন্টের নতুন দাম নিচে দেওয়া হল-
| Smartphone | Verient | Launch Price | New Price |
|
Moto G40 Fusion
|
4GB + 64GB | Rs. 13,999 | Rs. 14,499 |
| 6GB + 128GB | Rs. 15,999 | Rs. 16,499 |
Moto G40 Fusion এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Moto G40 Fusion ফোনটিতে 1080 × 2460 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.8 ইঞ্চির এফএইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে HDR10 সাপোর্ট করে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটআউট রয়েছে। Moto G40 Fusion ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত 8 ন্যানোমিটার ফেব্রিকেশন টেকনোলজিতে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 732জি চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ যোগ করা হয়েছে। এই ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করে।
ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Moto G40 Fusion এর এই ক্যামেরা সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে আছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর। এছাড়া এই ফোনটিতে 20 ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। Moto G40 Fusion ফোনটিতে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 এমএম অডিও জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।
