Home খবর Motorola এর আরো একটি সস্তা 5G ফোন Moto G50 হল লঞ্চ, এতে 5,000 mah এর ব‍্যাটারি আর 48MP ক‍্যামেরা থাকবে

Motorola এর আরো একটি সস্তা 5G ফোন Moto G50 হল লঞ্চ, এতে 5,000 mah এর ব‍্যাটারি আর 48MP ক‍্যামেরা থাকবে

ভারতে গত বছর সবচেয়ে সস্তা 5জি ফোন Moto G 5G লঞ্চ করার পরে অনেক সময় ধরেই খবর আসছিল যে মোটোরোলা তাদের G সিরিজ এর মধ্যে আরেকটি সস্তা 5G ফোন আনতে চলেছে। আবার এখন কোম্পানির সমস্ত লিক এবং খবরের উপরে বিরাম লাগিয়ে নিজের নতুন 5G ফোন Motorola Moto G50 5G পেশ করে দিয়েছে। স্মার্টফোন টিকে কোম্পানি আপাতত ইউরোপে লঞ্চ করেছে। ইন্ডিয়াতে এই ফোনের উপলব্ধতা সম্পর্কে কোম্পানি এখনো কোনো তথ্য জানায়নি। আসুন ডিটেইলস এ জেনে নিই মোটো এর এই নতুন ফোনের বিশেষ দিকগুলো।

Moto G50 এর ডিজাইন

ফোনে ফ্রন্টে সেল্ফি ক‍্যামেরা এর জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এছাড়া রিয়ারে ফোনে ভার্টিকাল শেপে ট্রিপল ক‍্যামেরা সেটাপ আছে। ফোনে ক‍্যামেরা মডিউল এ “48MP QUAD PIXEL” লেখা আছে আর এর‌ই সাথে LED ফ্ল‍্যাশ উপস্থিত আছে। Motorola ফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে, যা ফোনের রিয়ারে Moto লোগোতে উপস্থিত আছে। আবার ফোনের ডান দিকে ভলিউম বাটন আর পাওয়ার বাটন আছে।

Moto G50 এর ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য এই ফোনে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেটাপ আছে। এই সেটাপ এ 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সের সাথে একটি 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো আর একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া আছে। এটুকুই নয় সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফ্রন্টে 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা আছে। ক‍্যামেরা ফিচার্স হিসেবে ফোনে এইচডিআর , টাইমার, অ্যাক্টিভ ফোটো, প্রো মোড, প্রোট্রেট মোড, টাইমল‍্যাপ্স ভিডিও এর সাথে আর‌ও অপশন দেওয়া আছে।

Moto G50 এর স্পেসিফিকেশন্স

যদি মোটো জি50 এর ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বলা হয় তাহলে এই ফোনে 1600×720 পিক্সেল রেজিউলেশনের 6.5 ইঞ্চির ভিজন এইচডি+ ডিসপ্লে দেওয়া আছে। এটুকুই নয় ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz আর আস্পেক্ট রেশিও 20:9। আবার মোটো G50 তে 4জিবি র‍্যাম দেওয়া হয়েছে আর এই ফোনটি 64জিবি/128জিবি এর ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আসে। যদি আপনি ফোনের স্টোরেজ বাড়াতে চান তাহলে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1টিবি পর্যন্ত বাড়াতে পারবেন।

ফোনে পাওয়ার ব‍্যাক আপের জন্য 5,000mah এর ব‍্যাটারি দেওয়া আছে যা 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া কানেক্টিভিটি অপশন হিসেবে ফোনে 3.5mm অডিও জ‍্যাক, টাইপ-সি পোর্ট, ওয়াইফাই 5GHz, ব্লুটুথ5.0, 4G আর এন‌এফসী এর মতো অপশন আছে। এর‌ই সাথে ফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএস এ কাজ করে।

ফোনের দাম

Moto G50 কিছু সপ্তাহ পরে আগে ইউরোপীয় বাজারে বিক্রির জন্য পেশ করা হবে। 4 / 64GB মডেলের দাম 249.99 ইউরো (প্রায় 21,000 টাকা)। আবার এখন কোম্পানি অন্য ভেরিয়েন্টের দাম সম্পর্কে কোনো তথ‍্য‌ই জানায়নি। এই ফোনটি অক্কা গ্রিন আর স্টিল গ্রে কালার অপশনে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন