Motorola এই সপ্তাহে দুটি নতুন স্মার্টফোন Moto G 5G (2024) এবং Moto G Power 5G (2024) লঞ্চ করেছে। এই ফোনগুলি বাজারে আসার পর কোম্পানি তাদের আরও একটি নতুন Moto G64y 5G স্মার্টফোনটিকে গুগল প্লে কনসোলে লিস্টেড করা হয়েছে। ফলে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসে গেছে, এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।
Moto G64y 5G এর লিস্টিং ডিটেইলস
- এই স্মার্টফোনটিকে গুগল প্লে কনসোলে motorola cancunf কোডনেম সহ লিস্টেড করা হয়েছে, এর সাথেই Moto G64y 5G নামটিও লেখা রয়েছে।
- এই Moto G64y 5G ফোনটিতে পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে বলে জানা গেছে। লিস্টিং অনুসারে এই ফোনটি 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন স্ক্রিন থাকবে এবং এটি 400PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে।
- লিস্টিং থেকে জানা গেছে এই Moto G64y 5G ফোনটিতে MediaTek Dimensity 7020 চিপসেট দেওয়া হবে। চিপসেট দেখে মনে করা হচ্ছে ফোনটির দাম 15,000 টাকার চেয়ে কম হতে পারে।
- গুগল প্লে কনসোল অনুযায়ী এই ফোনটিতে 2x ARM Cortex-78 (2200MHz) + 6x ARM Cortex-A55 (2000MHz) অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
- লিস্টিঙে আপকামিং মোটোরোলা স্মার্টফোনটি Android 13 OS সহ পেশ করা হবে বলে জানানো হয়েছে। এর সঙ্গে মাইইউএক্স থাকবে বলে আশা করা হচ্ছে।
- এই Moto G64y ফোনেটি 5G 8GB RAM এবং 12GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে। ফোনের স্টোরেজ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
Moto G 5G (2024) এর দাম এবং স্পেসিফিকেশন
- দাম: গ্লোবাল মার্কেটে এই Moto G 5G (2024) ফোনটি 4GB +128GB Storage সহ লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম $200 রাখা হয়েছে যা ভারতীয় টাকার দরে প্রায় 16,500 টাকার কাছাকাছি।
- ডিসপ্লে: Moto G 5G (2024) ফোনে 6.6 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই এলসিডি ডিসপ্লে এইচডি+ রেজোলিউশন এবং 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং মাই ইউএক্স সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি Moto G 5G (2024) ফোনটি ব্র্যান্ডের প্রথম এই চিপসেট সহ স্মার্টফোন।
- মেমরি: নতুন Moto G 5G ফোনটি গ্লোবাল মার্কেটে 4GB র্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে 4GB ভার্চুয়াল র্যামও রয়েছে যা ফিজিক্যাল র্যামের সঙ্গে যুক্ত হয়ে 8GB র্যামের ক্ষমতা দিতে সক্ষম। ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Moto G 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Moto G 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: Moto G 5G (2024) ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: নতুন Motorola G 5G ফোনে ডুয়াল সিম, ব্লুটুথ, এনএফসি, ডলবি অ্যাটমস, ডুয়াল স্পিকার এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
Moto G Power 5G (2024) এর দাম এবং স্পেসিফিকেশন
- দাম: মোটোরোলা জি পাওয়ার 5জি (2024) স্মার্টফোনটি 8জিবি র্যাম এবং 128জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে $299 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 24,699 টাকার কাছাকাছি।
- স্ক্রিন: এই মোটোরোলা ফোনটি 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে।
- প্রসেসর: Moto G Power 5G (2024) ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং মাই এক্স সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছে।
- মেমরি: গ্লোবাল মার্কেটে এই ফোনটি 8জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে 128জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যায়।
- ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, রিল তৈরি এবং ভিডিও কলের জন্য Moto G Power 5G (2024) ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
- ব্যাক ক্যামেরা: মোটো জি পাওয়ার 5জি (2024) স্মার্টফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে ওআইএস টেকনোলজি সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 118 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 8 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই নতুন মোটোরোলা স্মার্টফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
- অন্যান্য: নতুন Moto G Power 5G ফোনে ওয়াটার রেপেলেন্ট বডি, এনএফসি, ব্লুটুথ 5.3, ডুয়াল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 মিমি অডিও জ্যাক এবং ই-সিম সাপোর্ট পাওয়া যায়।
