Home খবর মাত্র 15999 টাকা দামে লঞ্চ হল 7000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ নতুন Moto G67 Power 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

মাত্র 15999 টাকা দামে লঞ্চ হল 7000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ নতুন Moto G67 Power 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

যারা একটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, অথচ বাজেট কম, তাদের জন্য টেক কোম্পানি মোটোরোলা তাদের নতুন স্মার্টফোন Moto G67 Power 5G লঞ্চ করেছে। এই ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 15,999 টাকা। 8GB RAM সহ এই 5G ফোনে 50MP ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির 32MP সেলফি ক্যামেরা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Moto G67 Power 5G ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB storage রয়েছে। এই ফোনটি 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আগামী 12 নভেম্বর থেকে ফোনটির সেল শুরু হবে। প্রাইমারি সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 1,000 টাকা ছাড় দেওয়া হবে, এর ফলে ফোনটির দাম পড়বে মাত্র 14,999 টাকা। এই ফোনটি Pantone কিউরেটেড Cilantro, Curacao Blue এবং Parachute কালার অপশনে পেশ করা হয়েছে।

লেটেস্ট Moto G67 Power 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7000mAh Silicon Carbon battery যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সিঙ্গেল চার্জে এই ব্যাটারি 58 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

Moto G67 Power 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 391ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং Gorilla Glass 7i লেয়ার যোগ করা হয়েছে। এছাড়াও এই ডিসপ্লেতে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং এবং অ্যাকোয়া টাচ ফিচার রয়েছে।

প্রসেসিঙের জন্য Moto G67 Power 5G ফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Adreno GPU যোগ করা হয়েছে। এছাড়াও RAM Boost টেকনোলজির মাধ্যমে এই ফোনে Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করা যায়। Moto G67 Power 5G ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600। প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ফ্লিকার সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto G67 Power 5G ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই ফোনটিতে এক বছর অ্যান্ড্রয়েড এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। আজকের দিনে দাঁড়িয়ে মাত্র একটি অপারেটিং সিস্টেম আপডেট খুবই কম। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে। এই প্রোটেকশন জলের ছিটা থেকে বাঁচালেও খুব বেশি কার্যকর নয়। Moto G67 Power 5G ফোনে Google Gemini সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক, Bluetooth 5.1 এবং 5GHz Wi-Fi রয়েছে।