গত বছর মোটোরোলা মিড বাজেট রেঞ্জে তাদের ‘জি’ সিরিজের Moto G75 5G ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার এই ফোনের সাক্সেসার আপকামিং ফোনটি বাজারে লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শীঘ্রই কোম্পানি তাদের নতুন Moto G76 5G ফোনটি পেশ করা হতে পারে। আমরা চীনের TENAA সার্টিফিকেশন সাইট এবং ভারতের BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে আপকামিং ফোনটি স্পট করেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G76 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
চীনের TENAA সার্টিফিকেশন সাইটে Moto G76 5G ফোনটি XT2537-4 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশন জানা গেছে। বিআইএস অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডে দেখা গেছে, ফলে শীঘ্রই নতুন ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে বোঝা যাচ্ছে। জানিয়ে রাখি 3C এবং EEC সার্টিফিকেশন সাইটে Moto G76 5G ফোনটি XT2537-2 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
TENAA লিস্টিং অনুযায়ী Moto G76 5G ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই টিএফটি ডিসপ্লেতে 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করবে। লিস্টিং অনুযায়ী ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার থাকতে পারে।
Moto G76 5G ফোনটি অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের চিপসেট সম্পর্কে জানা যায়নি, তবে এই মটোরোলা ফোনের প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে কাজ করবে বলে জানা গেছে। লিস্টিং অনুযায়ী ফোনটি 6GB, 8GB এবং 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, এতে ভার্চুয়াল RAM টেকনোলজির মাধ্যমে 18GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
TENAA লিস্টিং অনুযায়ী Moto G76 5G ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এতে 128GB, 256GB, 512GB এবং 1TB স্টোরেজ অপশন থাকবে। জানিয়ে রাখি আপকামিং মটোরোলা ফোনের ডায়মেনশন 166.2 x 76.5 x 8.7mm এবং এর ওজন 210 গ্রাম হবে বলে জানানো হয়েছে।
Moto G76 ফোনটিতে বড় ব্যাটারি থাকবে। TENAA লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,790mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে বাজারে ফোনটি 6,800mAh বা 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে বলে আস করা হচ্ছে। লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Moto G76 ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Moto G76 ফোনের অফিসিয়ালি জানানো হয়নি। ভবিষ্যতে ফোনটির টিজার জারি করা হবে বলে আশা করা হচ্ছে। Motorola এর পক্ষ থেকে নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
