মোটোরোলা তাদের জি-সিরিজের নতুন Moto G87 স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। Motorola এর ওয়েবসাইট এবং ইতালিয়ান রিটেইলার লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে, ফলে ফোনটি লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে। শীঘ্রই গ্লোবাল বাজারে মিড-রেঞ্জে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G87 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Motorola.com এর হিডেন সাপোর্ট পেজে Moto G87 ফোনটি দেখা গেছে। এই পেজের মাধ্যমে ফোনের বেসিক হার্ডওয়্যার ওভারভিউ দেওয়া হয়েছে। তবে স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ইনেজ এবং স্কিমেটিক ডিজাইন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং ফোনটি কোম্পানির G-সিরিজের অন্যান্য ফোনের মতো সিম্পল এবং ক্লিন ডিজাইন সহ লঞ্চ করা হবে।
Moto G87 ফোনে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে বলে জানা গেছে। এটি হাইব্রিড স্লটের মাধ্যমে 2TB পর্যন্ত কার্ড সাপোর্ট করবে বলে জানানো হয়েছে।
ইতালির রিটেইলার Epto সাইট অনুযায়ী Moto G87 ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনটির দাম প্রায় €406.89 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 44,819. টাকা হবে। তাই G87 ফোনটি মিড-প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আসন্ন Moto G87 স্মার্টফোনটি দুটি Pantone ইন্সপায়ার্ড শেডে দেখা গেছে, এর মধ্যে Pantone Overture Gray এবং Pantone Blue Atoll ফোনগুলি রয়েছে। এছাড়া ফার্মওয়্যার লিক মাধ্যমে আরও বেশ কিছু কালারের নাম প্রকাশ্যে এসেছে। এতে Arctic Seal, Black Olive, Nile এবং Shaded Spruce কালার অপশন রয়েছে। তবে কোম্পানি একাধিক কালার অপশনে ফোনটি লঞ্চ করতে পারে।
Moto G87 ফোনটির কোডনেম “Naples” হবে বলে জানানো হয়েছে এবং এটি MediaTek এর MT6835 প্ল্যাটফর্ম-এর উপর ভিত্তি করে লঞ্চ করা হতে পারে। এই চিপসেটটি Dimensity 6000 সিরিজের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। এই লিস্টে Dimensity 6100+, Dimensity 6300 এবং Dimensity 6400 এর মতো অপশনগুলি রয়েছে। এই ফোনটিতে Dimensity 6500 প্রসেসর থাকবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। আগের Moto G67 ফোনটিতে Dimensity 6300 এবং Moto G77 ফোনটিতে Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে। তাই আপকামিং Moto G87 ফোনটি আরও শক্তিশালী পারফরমেন্স সহ লঞ্চ করা হতে পারে।
যারা মিড রেঞ্জ সেগমেন্টে দারুণ স্টোরেজ, প্রিমিয়াম প্রাইসিং এবং নতুন ডিজাইন সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আপকামিং Moto G87 ফোনটি ভালো অপশন হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি।
(সোর্স)
