বিগত কিছুদিন আগেই মোটোরোলা তাদের Moto Pad 70 groove ট্যাবলেট লঞ্চ করেছিল। এটি ভারতের প্রথম 9 JBL Speaker সিস্টেম সহ ট্যাবলেট ছিল। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে আরো একটি নতুন Moto Pad 70 ট্যাবলেট লঞ্চ করা হয়েছে। এই ট্যাবলেটে 12.1-ইঞ্চির 2.5K Display, শক্তিশালী 10200mAh battery, 8GB RAM এবং Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto Pad 70 ট্যাবলেটের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Moto Pad 70 ট্যাবের ডিটেইলস
Moto Pad 70 ট্যাবলেটটিতে 2560 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 12.1-ইঞ্চির 2.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 800nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এই ট্যাবলেটটিতে টীইউভি সার্টিফায়েড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ফোনের ব্লু লাইট থেকে ট্যাবলেটটিকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
Moto Pad 70 ট্যাবলেটের থিকনেস মাত্র 6.29mm, ফলে এটি অন্যান্য অনেক ফোনের চেয়ে স্লিম। অন্যদিকে এই ট্যাবলেটের ওজন 530 গ্ৰাম। মোটোরলা ট্যাবলেটের সঙ্গে Moto Pen ও লঞ্চ করা হয়েছে এবং এটি ট্যাবলেটের বক্সের সঙ্গে দেওয়া হবে। এই নতুন ট্যাবলেটে Dolby Atmos সাপোর্ট করে। একইসঙ্গে এতে ডুয়েল স্পিকার ও লোয়ার ফ্রেমে ইউএসবি টাইপ স পোর্ট রয়েছে।
নতুন মোটোরলা ট্যাবলেটে MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ট্যাবলেটে Arm Mali-G57 MC2 GPU রয়েছে। এই ট্যাবলেট অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হয়েছে। এতে 2 জেনারেশন আপগ্ৰেড পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Moto Pad 70 ট্যাবলেটে শক্তিশালী 10,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ট্যাবলেটিতে 68W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ট্যাবে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Moto Pad 70 ট্যাবলেটিতে LPDDR4X RAM রয়েছে, ফলে স্মুথ মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। অন্যদিকে স্মার্টফোনে UFS 2.2 storage সহ 2TB মেমরি কার্ড সাপোর্ট করবে। কোম্পানির পক্ষ থেকে এই ট্যাবলেটে 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য ট্যাবলেটিতে 5G, Wi-Fi 5 এবং Bluetooth 5.4 ফিচার রয়েছে। অন্যদিকে জল ও ধুলো থেকে ট্যাবলেটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP52 রেটিং দেওয়া হয়েছে।
Moto Pad 70 ট্যাবের দাম
ভারতের বাজারে Moto Pad 70 ট্যাবলেটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ট্যাবলেটের বেস ভেরিয়েন্ট 8GB RAM + 128GB storage অপশনের দাম
33,999 টাকা এবং 8GB RAM + 256GB storage অপশনের দাম 36,999 টাকা রাখা হয়েছে। আগামী 15 আগস্ট থেকে ভারতের বাজারে নতুন ট্যাবলেটি Pantone Sea Angel কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেল হিসাবে ফোনটিতে 5000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।












