Home খবর কনফার্ম হল আল্ট্রা স্লিম Moto X70 Air স্মার্টফোনের লঞ্চ ডেট, থাকবে 12GB RAM ও Snapdragon 7 Gen 4 প্রসেসর

কনফার্ম হল আল্ট্রা স্লিম Moto X70 Air স্মার্টফোনের লঞ্চ ডেট, থাকবে 12GB RAM ও Snapdragon 7 Gen 4 প্রসেসর

অবশেষে Lenovo তাদের নতুন এবং আল্ট্রা স্লিম Moto X70 Air ফোনটির লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। কোম্পানি তাদের ফোনটি Lenovo China ওয়েবসাইটে লিস্টেড করেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চ টাইমলাইন কনফার্ম জানা গেছে। আগামী 31 অক্টোবর চীনের বাজারে আপকামিং ফোনটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto X70 Air ফোনের ডিটেইলস সম্পর্কে।

Moto X70 Air ফোনটিতে 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে। এই ফোনে 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লেটি SGS Low Blue Light ও Low Smear Dual Certification এবং Pantone Professional Color Certification সহ লঞ্চ করা হবে, এর ফলে প্রফেশনাল-গ্রেড কালার অ্যাকিউরেসি ও চোখের সুরক্ষা পাওয়া যাবে। বিশেষত্ব হল ফোনটির ডিজাইন অত্যন্ত স্লিম এবং থিকনেস মাত্র 5.99mm ও ওজন মাত্র 159 গ্রাম রাখা হয়েছে। ফলে ইউজাররা ফোনটিতে একটি অসাধারণ ফিল পাবেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আপকামিং Lenovo Moto X70 Air ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হবে। ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 3.1 স্টোরেজ ফিচার থাকবে। এই ফোনটি Android 16 OS সহ কাজ করবে এবং এটি 12GB RAM+256GB এবং 12GB RAM+ 512GB দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

ফটোগ্রাফির জন্য Moto X70 Air ফোনে 50MP রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 4800mAh ব্যাটারি দেয়া হবে এবং ব্যাটারি চার্জ করার জন্য 68W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করবে।

Moto X70 Air ফোনটিতে 3D VC ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ডুয়েল স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল Nano SIM স্লট Wi-Fi, Bluetooth, ডুয়েল ইঞ্জিন NFC এবং USB Type-C পোর্টের মতো বিভিন্ন ফিচার থাকবে। এর পাশাপাশি ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 + IP69 রেটিং এবং Wet Touch 2.0 ফিচার সহ লঞ্চ করা হবে, ফলে ফোনটি ভেজা হাতেও সহজেই ব্যাবহার করা যাবে।

Moto X70 Air ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। সবচেয়ে বড় কথা এই ডিজাইন ও ফিচারগুলি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং Moto X70 Air ফোনটি গ্লোবাল বাজারে Motorola Edge 70 নামে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটি 2025 সালের 5 নভেম্বর গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে জানা গেছে।

Moto X70 Air ফোনটি অত্যন্ত স্লিম ডিজাইন, প্রিমিয়াম বিল্ড এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই ফোনটি বাজারে উপস্থিত Realme GT 7, iQOO Neo 10 এবং Redmi Note 14 Pro Plus ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে আপকামিং Moto X70 Air ফোনটির অত্যন্ত পাতলা ও হালকা ডিজাইনের জন্য এগিয়ে থাকবে বলে আশা করা যায়। যারা পাতলা, হালকা ও আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি প্রিমিয়াম ডিসপ্লে এবং শক্তিশালী পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি ভালো অপশন হবে। যেসব ইউজাররা ফোনটি কেনার কথা ভাবছেন, তাদের বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। আমরা 31 অক্টোবর লঞ্চের দিন এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।