আজকের দিনে দাঁড়িয়ে পাতলা স্মার্টফোনের ট্রেন্ড ক্রমশই বেড়ে চলেছে।Samsung Galaxy S25 Edge এবং Apple iPhone Air এর মতো ফোনগুলি ফ্ল্যাগশিপ সেগমেন্টে স্লিম ফোনের প্রতিযোগিতা আরও মজবুত করে তুলেছে। সম্প্রতি মোটোরোলা তাদের অত্যন্ত পাতলা Moto X70 Air স্মার্টফোনটি লঞ্চ করবে বলে জানিয়েছিল। এবার চীনের বাজারে স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সহ প্রি-বুকিং শুরু হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অত্যন্ত পাতলা Moto X70 Air স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
জানিয়ে রাখি চীনে Moto X70 Air স্মার্টফোনটি 12GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। নতুন স্মার্টফোনের 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2599 ইউয়ান অর্থাৎ প্রায় 31,999 টাকা এবং টপ মডেল 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2899 ইউয়ান অর্থাৎ প্রায় 35,599 টাকা রাখা হয়েছে। Moto X70 Air স্মার্টফোনটি Pantone লেয়ার সহ Gadget Grey, Lily Pad এবং Bronze Green কালার অপশনে সেল করা হয়েছে।
Moto X70 Air স্মার্টফোনটি স্লিম বডির জন্য শিরনামে রয়েছে। এই স্মার্টফোনের থিকনেস শুধুমাত্র 5.99mm এবং ওজন 159 গ্রাম। জানিয়ে রাখি iPhone Air স্মার্টফোনের থিকনেস 5.64mm এবং Galaxy S25 Edge স্মার্টফোনটির থিকনেস 5.8mm রয়েছে। অর্থাৎ থিকনেসের দিক দিয়ে নতুন Moto X70 Air স্মার্টফোনটি আগের স্মার্টফোনগুলির থেকে পিছিয়ে রয়েছে। আরও জানিয়ে রাখি মিড বাজেট সেগমেন্টে Tecno Spark Slim স্মার্টফোনটির থিকনেস 5.75mm। চীনের নতুন Moto X70 Air স্মার্টফোনটি 5 নভেম্বর গ্লোবাল বাজারে Motorola Edge 70 নামে লঞ্চ করা হবে।
Moto X70 Air 5G স্মার্টফোনটিতে 1220 x 2712 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। এই pOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে SGS eye-care প্রটেকশন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ জল ও ধুলোর জন্য IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।
Moto X70 Air স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য 2.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। Moto X70 Air স্মার্টফোনটিতে LPDDR5x RAM + UFS 3.1 storage ফিচার সাপোর্ট করে। এর ফলে ফাস্ট মাল্টিটাস্কিং এবং স্মুথ ট্রানজেকশন সহ ডেটা ট্রান্সফার করা যায়।
Moto X70 Air স্মার্টফোনটির আরও একটি বিশেষত্ব হল এর সেলফি ক্যামেরা। স্মার্টফোনটির ডুয়েল ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল Samsung S5KGNJ প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে 4,800mAh ব্যাটারি রয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 68W ওয়ার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং যোগ করা হয়েছে।
