আগামী কিছু সপ্তাহের মধ্যে Motorola তাদের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ Motorola Edge 70 Ultra স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করতে পারে। চীনের বাজারে আপকামিং ফোনটি Moto X70 Ultra নামে লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। এর আগেই টিপস্টার Bald Panda মাধ্যমে আসন্ন ফোনের স্পেসিফিকেশন লিক হয়েছে। এই লিকের মাধ্যমে ফোনের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এবং কালার অপশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto X70 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী Moto X70 Ultra ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি 6.7 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। আসাধারন পারফরমেন্সের জন্য ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতেও পারে।
সম্প্রতি গীকবেঞ্চ সাইটে Moto X70 Ultra ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের 16GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গিয়েছিল। অন্যদিকে ফোনের ব্যাটারি এবং চার্জিং স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হতে পারে।
ফটোগ্রাফির দিক দিয়ে Motorola ফোনটিতে বড় পরিবর্তন করা হতে পারে। আপকামিং Moto X70 Ultra ফোনটির রেয়ার সাইটে তিনটি 50MP সেন্সর থাকতে পারে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এই সেটআপ সহ ফোনটিতে ফ্ল্যাগশিপ ফটোগ্রাফি উপভোগ করা যাবে।
আসন্ন ফোনটি ব্ল্যাক এবং গ্রিন কালারের পাশাপাশি নতুন ব্রোঞ্জ কালার অপশনেও লঞ্চ করা হতে পারে। আগের লিক অনুযায়ী Moto X70 Ultra ফোনটি স্লিম এবং হালকা ডিজাইন সহ পেশ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে স্টাইলাস সাপোর্টও থাকতে পারে। ফলে বাজারে উপস্থিত অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলির থেকে আপকামিং ফোনটি ইউনিক হয়ে উঠতে পারে।
গ্লোবাল বাজারে ফোনটি Edge ব্র্যান্ডিং সহ লঞ্চ করা হতে পারে। তবে Evan Blass এর বক্তব্য অনুযায়ী Motorola ফোনটি নতুন নামে পেশ করা হতে পারে। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানানো হয়নি, তবে 2026 সালের প্রথম কোয়ার্টারে Moto X70 Ultra / Edge 70 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
যারা প্রিমিয়াম ডিজাইন এবং হাই-এন্ড পারফরমেন্সের পাশাপাশি ফটোগ্রাফি পেরিস্কোপ জুম সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Moto X70 Ultra / Edge 70 Ultra ফোনটি ভালো অপশন হতে পারে। লঞ্চের পর Moto X70 Ultra / Edge 70 Ultra ফোনটি Xiaomi 17, OnePlus Ace 6T এবং Vivo V60 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
কোম্পানি তাদের Moto X70 Ultra / Edge 70 Ultra ফোনটি কম দামে লঞ্চ করলে, এটি 2026 সালের দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন হয়ে উঠবে। ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারে। আমরা এই বিষয়ে নতুন তথ্য পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
