Home খবর 14 সেপ্টেম্বর লঞ্চ হবে Motorola Edge 40 Neo, পাওয়া যাবে 12GB RAM এবং 32MP Selfie Camera

14 সেপ্টেম্বর লঞ্চ হবে Motorola Edge 40 Neo, পাওয়া যাবে 12GB RAM এবং 32MP Selfie Camera

মোটোরোলা তাদের ‘এজ’ সিরিজে একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্চে। বিগত বেস কিছু দিন ধরে এই ফোনটি সম্পর্কে একাধিক লিক রিপোর্ট পাওয়া গেছে এবং এবার কোম্পানি Motorola Edge 40 Neo এর লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। আগামী 14 সেপ্টেম্বর আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে Motorola Edge 40 Neo। এই দিন ফোনটি সোমালিয়াতে লঞ্চ করা হবে এবং এরপর ভারত সহ অন্যান্য মার্কেটেও এই ফোনটি সেল করা হবে।

Motorola Edge 40 Neo এর গ্লোবাল লঞ্চ

14 সেপ্টেম্বর টেক মার্কেটে লঞ্চ হবে Motorola Edge 40 Neo ফোনটি। আগেই এই সিরিজের অধীনে Motorola Edge 40 এবং Motorola Edge 40 Pro ফোনগুলি পেশ করা হয়েছে। এর মধ্যে এজ 40 5জি ফোনটি ভারতে 29,999 টাকা দামে সেল করা হয়। আগামী 14 সেপ্টেম্বর প্রথম সোমালিয়ার বাজারে এই ফোনটি পেশ করা হবে এবং এই ফোনটি ‘make a splash’ ট্যাগলাইন সহ প্রোমোট করা হচ্ছে। এই ফোনে IP68 রেটিং থাকবে।

Motorola Edge 40 Neo এর স্পেসিফিকেশন (লিক)

স্ক্রিন: লিক অনুযায়ী Motorola Edge 40 Neo ফোনে 6.55 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে পিওএলইডি ডিসপ্লে যোগ করা হতে পারে এবং এটি 144 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Motorola Edge 40 Neo ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 1050 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Edge 40 Neo ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এর সঙ্গে 68 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন